AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Bill: হাওড়া পুরনিগম বিলে সই করা হয়েছে সেদিনই, জানালেন রাজ্যপাল

Governor Bose: হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৪-এর কথা উল্লেখ করে রাজ্যপালের এক্স মাধ্যমে লেখা হয়েছে, "যে দিন বিলটি এসেছে, সেদিনই সম্মতি দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।" উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিধানসভায় যে বিলটি পাস হয়, তাতে হাওড়া পুরসভা নিয়ম সংক্রান্ত কিছু বদল করা হয়েছে।

Howrah Bill: হাওড়া পুরনিগম বিলে সই করা হয়েছে সেদিনই, জানালেন রাজ্যপাল
রাজ্যপাল সিভি আনন্দ বোস। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 19, 2024 | 8:53 PM
Share

কলকাতা: রাজভবনে পড়ে রয়েছে একাধিক বিল, যাতে সই করেননি রাজ্যপাল। এমন অভিযোগ সেই জগদীপ ধনখড়ের সময় থেকে সামনে এসেছে। বর্তমানে বাংলার যিনি রাজ্যপাল, সেই সি ভি আনন্দ বোসের বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ। এবার বিধানসভায় পাশ হওয়া একটি বিলে বিলম্ব না করেই সই করলেন রাজ্যপাল। মঙ্গলবার এক্স মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। হাওড়া পুরনিগম সংক্রান্ত একটি বিল গত ফেব্রুয়ারি মাসে পাশ হয়েছিল বিধানসভায়। সেই বিলে রাজ্যপাল সই করেছেন বলে জানা গিয়েছে।

হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৪-এর কথা উল্লেখ করে রাজ্যপালের এক্স মাধ্যমে লেখা হয়েছে, “যে দিন বিলটি এসেছে, সেদিনই সম্মতি দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।” উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিধানসভায় যে বিলটি পাশ হয়, তাতে হাওড়া পুরনিগম নিয়ম সংক্রান্ত কিছু বদল করা হয়েছে। কার হাতে কী ক্ষমতা থাকবে, সে বিষয়ে কিছু পরিবর্তন করা হয়েছে। মূলত নির্মাণ সংক্রান্ত বিষয়ে এই বিল। কলকাতা পুরনিগমের বিধির মতোই হাওড়া পুরনিগমের বিধি তৈরি করা হচ্ছে এই বিল অনুসারে।

তবে হাওড়া পুরনিগম সংক্রান্ত অন্য একটি বিল এখনও পড়ে রয়েছে বলে সূত্রের খবর। ‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল, ২০২১’ বিলটির জন্য পুরনিগম ও বালি পুরসভার নির্বাচন নিয়েও তৈরি হয়েছে জটিলতা। আটকে আছে ভোট। বালিকে হাওড়া থেকে পৃথক করার দাবি আগেই উঠেছিল। পরে ২০২১ সালে বিধানসভায় পাশ হয় সেই বিল। এছাড়া আচার্য-বিলও পড়ে রয়েছে রাজভবনে।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন