AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Heat Wave: গরমে সেদ্ধ হওয়ার জোগাড়! ফুটছে কলকাতা, দেশের উষ্ণতম শহরও এই বাংলাতেই

Summer in Bengal: পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় এদিন তাপমাত্রার পারদ উঠে গিয়েছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে পর পর দুই দিন দেশের উষ্ণতম শহর কলাইকুণ্ডা। পাল্লা দিয়ে চড়ছে পানাগড়ের পারদও। শনিবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

Heat Wave: গরমে সেদ্ধ হওয়ার জোগাড়! ফুটছে কলকাতা, দেশের উষ্ণতম শহরও এই বাংলাতেই
বর্ষা এলেও দেখা নেই বৃষ্টির।
| Edited By: | Updated on: Apr 27, 2024 | 10:37 PM
Share

কলকাতা: গরমে প্রাণ হাঁসফাঁস অবস্থা। দুপুরে রাস্তায় বেরোলেই চাঁদিফাটা রোদ্দুর। সঙ্গে চোখে-মুখে আগুনের হলকা। বলা যেতে পারে সবথেকে খারাপ পরিস্থিতি বাংলাতেই। শনিবার দেশের উষ্ণতম স্থান ছিল কলাইকুণ্ডা। তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁইছুঁই। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় এদিন তাপমাত্রার পারদ উঠে গিয়েছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে পর পর দুই দিন দেশের উষ্ণতম শহর কলাইকুণ্ডা। পাল্লা দিয়ে চড়ছে পানাগড়ের পারদও। শনিবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে একদিনের বিরতির আবারও তীব্র তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতা। শনিবার আবারও শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ পার করে গিয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। আজ আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার নিয়ে ছয় দিন মহানগর তিলোত্তমার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির ঘরে ঢুকে পড়ল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের জেলাগুলিতে। ১ তারিখ পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।

হাওড়া অফিসের পূর্বাভাস, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। অতি তীব্র তাপপ্রবাহে টের পাওয়া যেতে পারে দক্ষিণের সাত জেলায়। তালিকায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জেলাগুলিতে বইবে গরম হলকা।

Follow Us
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!