AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: ‘বেকার ছেলেরা হকারি করবেন, কিন্তু তার মানেই…’, কড়া বার্তা ফিরহাদের

Firhad Hakim: সরকারি জমি জবরদখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুক্রবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেন। জবরদখল রুখতে কাজ করবে এই কমিটি। সেখানে রয়েছেন শীর্ষ আমলারা। তাঁরা পলিসি তৈরি করবেন। কমিটিতে রয়েছেন মনোজ পন্থ, প্রভাত মিশ্র, মনোজ ভার্মা, বিনীত গোয়েলরা। 

Firhad Hakim: 'বেকার ছেলেরা হকারি করবেন, কিন্তু তার মানেই...', কড়া বার্তা ফিরহাদের
ফিরহাদ হাকিম।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 21, 2024 | 8:09 PM
Share

কলকাতা: বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরপ্রধান থেকে বিভিন্ন দফতরের সচিব, পুলিশ প্রশাসন, সকলকে নিয়েই বসেন বৈঠকে। সেখানে কলকাতায় জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। প্রশ্ন তুলেছিলেন, সরকারি জমি নিয়েও। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জমি বিতর্ক নিয়ে কড়া বার্তা দেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

ফিরহাদ বলেন, কলকাতায় কোনও আনএসেসড প্রপার্টি রাখা হবে না। প্রয়োজনে কলকাতা পুরনিগমের নামে সম্পত্তির নামকরণ করা হবে। ফিরহাদের কথায়, “মালিকানা নেই এমন সম্পত্তি সরকারের প্রপার্টি। পরে মালিকানা তৈরি করিয়ে একটা অসাধু প্রোমোটিং গ্রুপ নিজেদের নামে করে নেয়। তা বন্ধ করার উদ্যোগ আমরা নিয়েছি। আনএসেসড প্রপার্টি আপাতত সবই কেএমসির নামে অ্যাসেস করা হবে। সত্যি মালিকানা থাকলে সে দলিল এনে দেখিয়ে নিজের নামে করিয়ে নেবে।”

কলকাতার ফুটপাত দখল নিয়েও অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে ফিরহাদ বলেন, “বেকার ছেলেরা হকারি করবেন, এটা ঠিকই আছে। কিন্তু তার মানেই নোংরা করব, সব জায়গা দখল করব, এটাও মেনে নেওয়া যাবে না। কিছু কিছু জায়গায় ফুটপাত দখল করে নিয়ম মেনে ব্যবসা করছেন। আবার অনেক জায়গায় ফুটপাত দখল করে থাকলেও পিছনের বাড়িতে যাওয়া যায় না। এমনকী সেখানে আগুন লাগলেও সমস্যায় পড়তে হয়। হকার বসবে। তা বলে বেলাগাম হবে কেন? জবর দখল সরাতে হবে কলকাতায়।

সরকারি জমি জবরদখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুক্রবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেন। জবরদখল রুখতে কাজ করবে এই কমিটি। সেখানে রয়েছেন শীর্ষ আমলারা। তাঁরা পলিসি তৈরি করবেন। কমিটিতে রয়েছেন মনোজ পন্থ, প্রভাত মিশ্র, মনোজ ভার্মা, বিনীত গোয়েলরা।

জলাজমি নিয়েও এদিন ফিরহাদ হাকিম বলেন, রাজপুর-সোনারপুর সহ একাধিক জায়গায় জলাজমি দখল করে বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে। কলকাতার মেয়রের কথায়, তা ভাঙা হচ্ছে ঠিকই। তবে এই বিষয়গুলি পরিবেশ দফতরের আওতাধীন। তারা আলাদা টিম করে নজরদারি চালাক, পরামর্শ ফিরহাদের।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়