AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: গুলি চালিয়েই কলকাতা থেকে পালিয়েছিল সোনা, ঝাড়খণ্ড থেকে ধরল পুলিশ

Kolkata Police: বুধবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা ঝাড়খণ্ডে এক অভিযান চালায়। সেই অভিযানেই এদিন বিকেলে গিরিডির কাছে পুলিশের হাতে ধরা পড়ে যায় সোনা। ধৃত মহম্মদ ফহিমুদ্দিন ওরফে সোনাকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

Kolkata Police: গুলি চালিয়েই কলকাতা থেকে পালিয়েছিল সোনা, ঝাড়খণ্ড থেকে ধরল পুলিশ
ঝাড়খণ্ড থেকে গ্রেফতার সোনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 19, 2024 | 7:45 PM
Share

কলকাতা: মির্জাগালিব স্ট্রিটে গুলিকাণ্ডের পর থেকেই ফেরার ছিল মূল অভিযুক্ত মহম্মদ ফহিমুদ্দিন ওরফে সোনা। কিন্তু পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়েও শেষ অবধি রক্ষা পেল না। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে অবশেষে ধরা পড়ল সোনা। বুধবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা ঝাড়খণ্ডে এক অভিযান চালায়। সেই অভিযানেই এদিন বিকেলে গিরিডির কাছে পুলিশের হাতে ধরা পড়ে যায় সোনা। ধৃত মহম্মদ ফহিমুদ্দিন ওরফে সোনাকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। পার্ক স্ট্রিট গুলিকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত সোনাকে আগামিকাল আদালতে পেশ করা হবে।

উল্লেখ্য, সামান্য বাইক রেষারেষির ঘটনাকে কেন্দ্র করে গত ১৪ জুন মির্জা গালিব স্ট্রিট ও পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় গুলি চলেছিল। তারপর থেকেই খোঁজ মিলছিল না অভিযুক্ত মহম্মদ ফহিউদ্দিন ওরফে সোনার। পুলিশ সূত্রে খবর, এই সোনা আসলে শহরের কুখ্যাত দুষ্কৃতীদের মধ্যে অন্যতম। ১৯৮৬ সালে ওয়েলেসলি সেকেন্ড লেনের কুখ্যাত গ্যাংস্টার আখতার মেহমুদের হাত ধরে অন্ধকার জগতে পা দিয়েছিল সোনা। শোনা যায়, এক সময় কলকাতার অপরাধ দুনিয়ায় অন্যতম নিয়ন্ত্রক হয়ে উঠেছিল সোনা। অতীতে খাদিম কর্তা পার্থ রায় বর্মণের অপহরণ মামলাতেও ‘ওয়ান্টেড’ হিসেবে নাম ছিল এই কুখ্যাত দুষ্কৃতীর।

১৪ জুনের ঘটনার পর থেকেই সোনার খোঁজ চালাচ্ছিল লালবাজার। এরই মধ্যে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর যায়, ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়ে রয়েছে সোনা। সেই মতো ঝাড়খণ্ডের গিরিডিতে এক বিশেষ অভিযান চালান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা অফিসাররা। সেই অভিযানেই আসে সাফল্য। পুলিশের হাতে ধরা পড়ে মির্জাগালিব স্ট্রিটে গুলিকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মহম্মদ ফহিমুদ্দিন ওরফে সোনা।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী