AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Protest: ‘ক্ষমা চাইতে হবে কলকাতা পুলিশকে’, পুরসভার প্রতিবাদী চিকিৎসককে পাকড়াও করতেই সুর চড়াচ্ছেন সতীর্থরা

RG Kar Protest: তপোব্রতর পাশে দাঁড়িয়ে তিন দফা দাবিকে সামনে রেখে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কলকাতা পুরসভার চিকিৎসকেরা। সূত্রের খবর, বৈঠকে চিকিৎসকেরা মূলত তিনটি দাবিকে সামনে রেখেছেন। তাঁদের স্পষ্ট দাবি, চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে ১৫১ ধারা প্রত্যাহার করতে হবে।

RG Kar Protest: ‘ক্ষমা চাইতে হবে কলকাতা পুলিশকে’, পুরসভার প্রতিবাদী চিকিৎসককে পাকড়াও করতেই সুর চড়াচ্ছেন সতীর্থরা
সুর চড়াচ্ছেন সহকর্মীরা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 16, 2024 | 3:06 PM
Share

কলকাতা: ‘শিরদাঁড়া বিক্রি নেই’, লেখা টি-শার্ট পরে কার্নিভালে যোগ দেওয়ার জন্য ময়দান থানার পুলিশ কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়কে আটক করে। যা নিয়ে পুজোর কার্নিভাল আর দ্রোহের কার্নিভালের মাঝে নতুন করে তপ্ত হয়ে ওঠে কলকাতা। এবার এই ইস্যুতে বুধবার পুরসভায় চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়। বৈঠকে যোগ দেওয়া সকল চিকিৎসকের বুকেই দেখা গেল ‘উই ডিমান্ড জাস্টিসে’র ব্যাজ। বার্তা স্পষ্ট, প্রতিবাদের ব্যাজ বা টি-শার্ট পরে থাকার জন্য পুলিশের পদক্ষেপকে ভাল ভাবে নিচ্ছেন না পুরসভার চিকিৎসকেরা।

শেষে তপোব্রতর পাশে দাঁড়িয়ে তিন দফা দাবিকে সামনে রেখে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কলকাতা পুরসভার চিকিৎসকেরা। সূত্রের খবর, বৈঠকে চিকিৎসকেরা মূলত তিনটি দাবিকে সামনে রেখেছেন। তাঁদের স্পষ্ট দাবি, চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে ১৫১ ধারা প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তপোব্রতর বিরুদ্ধে মামলা রুজু হলে পুরসভাকে আইনি সহায়তা দিতে হবে। 

এই তিন দাবি পূরণের পাশাপাশি ‘আমরা সবাই প্রতিবাদী’ এই লেখা সম্বলিত ব্যাজ পরে বৃহস্পতিবার ডিউটি করবেন কলকাতা পুরসভার চিকিৎসকেরা। তিনটি দাবি মানা না হলে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানাচ্ছেন তাঁরা। 

Follow Us
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?