AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sougata Roy: ‘নতুন মুখ হলেই পার্লামেন্টে দাঁড় করানো যায় না’, সৌগত রায়ের মুখে কেন এমন কথা?

Sougata Roy: সৌগত রায়ের কথায়, "নতুন মুখ হলেই তাঁকে লোকসভার ভোটে দাঁড় করানো যায় না। তার জন্য একটা ব্যাপক পরিচিতি বা পরিসর দরকার। নতুন মুখ প্রচুর আছে। কিন্তু প্রথমেই তো আর সংসদীয় ভোটে দাঁড় করানো যায় না। নতুনকেও যেমন দেওয়া হয়েছে টিকিট, পুরনোদেরও রাখা হয়েছে।"

Sougata Roy: 'নতুন মুখ হলেই পার্লামেন্টে দাঁড় করানো যায় না', সৌগত রায়ের মুখে কেন এমন কথা?
সাংসদ সৌগত রায়। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 12, 2024 | 8:31 AM
Share

কলকাতা: এবার ১১ জন বিধায়ককে সাংসদ পদে লড়াচ্ছে তৃণমূল। প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন মুখের অভাব রয়েছে শাসকশিবিরের অন্দরে? বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের বক্তব্য, একটা লোকসভা কেন্দ্র ৭টা বিধানসভা নিয়ে। যদি বিধায়ক প্রার্থী হন, তার মানে ৭টা কেন্দ্রের মধ্যে ১টা কেন্দ্রে পরিচিত তিনি। তাঁকে নিয়ে নির্বাচন লড়া সুবিধাজনক বলেই মত দমদমের সাংসদের।

সৌগত রায়ের কথায়, “নতুন মুখ হলেই তাঁকে লোকসভার ভোটে দাঁড় করানো যায় না। তার জন্য একটা ব্যাপক পরিচিতি বা পরিসর দরকার। নতুন মুখ প্রচুর আছে। কিন্তু প্রথমেই তো আর সংসদীয় ভোটে দাঁড় করানো যায় না। নতুনকেও যেমন দেওয়া হয়েছে টিকিট, পুরনোদেরও রাখা হয়েছে।”

একইসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান এবং তমলুকে তাঁর প্রার্থী হওয়া নিয়ে যে জল্পনা, সে প্রসঙ্গে সৌগত রায় বলেন, “বোঝাই যাচ্ছে ওনার সঙ্গে রাজনীতির যোগাযোগ ছিল। মাথায় বিজেপিতে যাওয়াটাও ছিল। ওনার নির্দেশগুলো পক্ষপাতদুষ্ট ছিল। এটা বলে তো আমরা আদালতে মামলাও করেছি। আর তমলুকে দেবাংশু যাচ্ছে। বতক্তৃতা করবে। পাগল হয়ে যাবেন উনি ২-৪ দিনের মধ্যে।”

প্রসঙ্গত, প্রার্থী হতে পারবেন কি না তা নিয়ে সংশয় ছিল দমদমের সাংসদ সৌগত রায়ের। যদিও দল তাঁর উপরই ভরসা রেখেছে এবারও। ওই কেন্দ্রে তিনিই প্রার্থী। তাতে খুশি সৌগত। জানালেন কর্মীরা এক রাতের মধ্যেই ৫০ শতাংশ দেওয়াল লিখে ফেলেছেন।

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা