AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan Mitra: ‘তালতলা ক্লাবের ২০ বছরের ইতিহাস দেখুন’, সব ‘ফাঁস’ করলেন মদন

Madan Mitra: এমন করার সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই প্রশ্নে কিছুটা ইঙ্গিতপূর্ণভাবেই মদন বলেন, "নিশ্চয়ই কেউ না কেউ শেল্টার দিচ্ছে। কেউ না কেউ শেল্টার না দিলে কীভাবে এরা ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কেন কড়া পদক্ষেপ করছে না? মুখ্যমন্ত্রী বললে শুধু পুলিশ পদক্ষেপ করছে।"

Madan Mitra: 'তালতলা ক্লাবের ২০ বছরের ইতিহাস দেখুন', সব 'ফাঁস' করলেন মদন
ক্লাবে মারধরের ঘটনায় সরব হলেন মদন মিত্র
| Edited By: | Updated on: Jul 10, 2024 | 12:05 AM
Share

কলকাতা: ক্লাবে নিয়ে গিয়ে কিশোরকে মারধর। ভাইরাল হয়েছে নৃশংস সেই ভিড়িয়ো। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা)। ওই কিশোরকে আড়িয়াদহের তালতলা ক্লাবে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবার এই নিয়ে সরব হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তালতলা ক্লাবের ২০-২৫ বছরের ইতিহাস ঘেঁটে দেখতে বললেন। এর পিছনে কার হাত রয়েছে, সেই প্রশ্নও তুলে দিলেন কামারহাটির বিধায়ক।

মঙ্গলবার টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মদন বলেন, “ওখানে একজন ঠিকাদার রয়েছেন। একসময় তাপস রায়ের ডানহাত ছিলেন।” তবে ওই ঠিকাদারের নাম নিতে চাইলেন না মদন। এলাকায় এইসব ঘটনা বাড়ার জন্য পুলিশের বিরুদ্ধে তিনি সরব হলেন। কামারহাটির বিধায়ক বলেন, “প্রত্যেক পাড়ায় সাট্টা, জুয়ো চলছে। এসবই পুলিশ করে। আর বলে, এই নেতা করেছেন, ওই নেতা করেছেন।”

তালতলা ক্লাবের প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেন মদন মিত্র। তিনি বলেন, “তালতলা ক্লাবের ২০ বছরের ইতিহাস দেখুন। ২৫ বছরের ইতিহাস দেখুন। শুধু মার, গুন্ডামি। শুধু তালতলা নয়, এমন আরও ক্লাব আছে। আবার ঘটনাচক্রে এমনও ক্লাব আছে, যেখানে আমি সভাপতি। হয়তো দেখা যাবে, তালতলা ক্লাবেও আমার নাম রয়েছে। কে কোথায় আমার নাম রেখেছে জানি না।”

কিন্তু, এমন করার সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই প্রশ্নে কিছুটা ইঙ্গিতপূর্ণভাবেই মদন বলেন, “নিশ্চয়ই কেউ না কেউ শেল্টার দিচ্ছে। কেউ না কেউ শেল্টার না দিলে কীভাবে এরা ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কেন কড়া পদক্ষেপ করছে না? মুখ্যমন্ত্রী বললে শুধু পুলিশ পদক্ষেপ করছে।”

এইসব কারণে কামারহাটিতে খারাপ ফল হচ্ছে বলে মনে করেন মদন। একুশের বিধানসভা নির্বাচনে তিনি জিতলেও তাঁর ব্যবধান এইসব কারণে কম হয়েছে বলে মনে করেন। একইরকমভাবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের কথাও তুলে ধরেন তিনি। বলেন, “লোকসভা ভোটে কামারহাটিতে ভাল ফল করতে পারেনি তৃণমূল। বহু বুথে হেরে গিয়েছি।”

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি