AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee-Sabitri Mitra: এনায়েতপুরকাণ্ড নিয়ে মমতার প্রশ্নের মুখে সাবিত্রী মিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, যারা এরকম করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাবিত্রী জানান, গত দেড় মাস ধরে ওই এলাকায় লোডশেডিং রয়েছে। কংগ্রেসের এক স্থানীয় নেতার উস্কানিতেই এই ঘটনা ঘটেছে বলেও মুখ্যমন্ত্রীকে জানান সাবিত্রী মিত্র বলে খবর।

Mamata Banerjee-Sabitri Mitra: এনায়েতপুরকাণ্ড নিয়ে মমতার প্রশ্নের মুখে সাবিত্রী মিত্র
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন সাবিত্রী মিত্র। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 20, 2024 | 8:48 PM
Share

সৌরভ গুহ

কলকাতা: মানিকচকের এনায়েতপুরের ঘটনা নিয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রকে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা বলার সময় দৃশ্যত মমতাকে বিরক্ত দেখায় এদিন। সূত্রের খবর, দলগতভাবে এই ধরনের ঘটনা নিয়ে মন্তব্য থেকে বিরত থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, যা করার প্রশাসন করবে। দলের কেউ এ নিয়ে কিছু বলবে না।

২১ জুলাইয়ের প্রস্তুতি দেখতে শনিবার সমাবেশ স্থলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই তিনি সমাবেশ স্থল খতিয়ে দেখেন। সেখানে রাজ্য নেতৃত্ব ছিলেন, ছিলেন জেলার নেতারাও। বিভিন্ন জেলার নেতা এসেছিলেন। সেখানেই সাবিত্রী মিত্রকে এনায়েতপুরের ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। যখন মমতা-সাবিত্রীর কথা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রীর পাশেই বসেছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, যারা এরকম করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাবিত্রী জানান, গত দেড় মাস ধরে ওই এলাকায় লোডশেডিং রয়েছে। কংগ্রেসের এক স্থানীয় নেতার উস্কানিতেই এই ঘটনা ঘটেছে বলেও মুখ্যমন্ত্রীকে জানান সাবিত্রী মিত্র বলে খবর।

প্রসঙ্গত, লোডশেডিং নিয়ে মালদহের এনায়েতপুর গ্রামের লোকেরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সম্প্রতি। যথাযথ পরিষেবা চেয়ে বিক্ষোভে নামেন তাঁরা। অভিযোগ ওঠে, সেখানেই পুলিশ গুলি চালায়। তোলপাড় হয় এনায়েতপুর। উত্তাল হয় রাজ্যও। এই ঘটনায় কারেন্ট না থাকার কারণ হিসাবে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ব্যাখ্যা ছিল, টাওয়ার বসানোর সমস্যার জন্য এনায়েতপুরে বারবার লোডশেডিং হচ্ছে। সেই সঙ্গে অরূপের দাবি ছিল, লোডশেডিং বলে রাজ্যে আর কিছু নেই। লোডশেডিং শব্দটাই মুছে গিয়েছে তৃণমূলের আমলে।

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?