AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: কলকাতার বিপদও কম নয়, প্রেসমিটে ফিরহাদ নিজেই জানালেন আশঙ্কার কথা…

Firhad Hakim: ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলায় কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের আধিকারিকরা বিভিন্ন বিপজ্জনক বহুতলগুলি থেকে মানুষজনকে সরাচ্ছেন। আদর্শ হিন্দু বিদ্যালয়ে রাখা হচ্ছে তাঁদের। সমস্ত বরো মিলিয়ে একাধিক ক্যাম্প রয়েছে। ফিরহাদ জানান, প্রত্যেক বরোতে ২টি করে স্কুল নেওয়া হয়েছে মানুষ রাখার জন্য।

Firhad Hakim: কলকাতার বিপদও কম নয়, প্রেসমিটে ফিরহাদ নিজেই জানালেন আশঙ্কার কথা...
সাংবাদিক সম্মেলনে মেয়র ফিরহাদ হাকিম। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2024 | 6:05 PM
Share

কলকাতা: আমপান তছনছ করেছে কলকাতাকে। রেমেল নিয়েও কড়া সতর্কতা হাওয়া অফিসের। কলকাতাতে ঝড় হতে পারে ৮০ থেকে ৯০ কিমি প্রতি ঘণ্টা বেগে। অর্থাৎ তছনছের সম্ভাবনা প্রবল। কলকাতা পুরনিগম, কলকাতা পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর সকলে প্রস্তুত। তবে ঝড়ের পূর্বাভাসে চিন্তায় খোদ কলকাতার মেয়র। রবিবার সাংবাদিক সম্মেলন করে ফিরহাদ জানান, “আমরা সকলে দুশ্চিন্তায় আছি। এই ঝড় কলকাতা ছুঁয়ে যাবে। আবহাওয়া অফিসের সঙ্গে এখন যা কথা হয়েছে তাতে ৬০ থেকে ৮০ কিমি বেগে যাবে ঝড়।” কলকাতার মেয়র জানান, সকলস্তরের ডিজির সঙ্গে বৈঠক করেছেন তিনি। ১৩ হাজার স্থায়ী কর্মী, ৩৩৮ জন ড্রেনেজের কাজে কর্মী তৈরি। প্রায় ১৫ হাজার কর্মী রাস্তায় নামানো হয়েছে এই দুর্যোগ মোকাবিলার জন্য।

ফিরহাদ জানান, “রাত ২টোর আগে গঙ্গায় জল ছাড়া যাবে না। লকগেট বন্ধ করে দিতে হবে। প্রায় ৪৮০ টি পাম্প তৈরি রয়েছে।” তবে ৪-৫ ঘণ্টা জল জমার যে সম্ভাবনা রয়েছে সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন মেয়র। জেসিবি থাকছে ৭টি। এছাড়াও নামানো হচ্ছে ক্রেন। বড় গাছ পড়লে সেগুলো দ্রুত সরানোর জন্য থাকছে বড় ক্রেনও। আমপান থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় যেমন চেতলা পার্ক স্ট্রিট, সাদার্ন এভিনিউয়ের মতো জায়গায় রাখা থাকছে ক্রেন। আজ ২২টি প্যাম্প সবসময়ের জন্য চলবে। মূলত যেসব জায়গায় জল জমে সেসব জায়গায় এই নিকাশি পাম্প চালানোর কথা।

ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলায় কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের আধিকারিকরা বিভিন্ন বিপজ্জনক বহুতলগুলি থেকে মানুষজনকে সরাচ্ছেন। আদর্শ হিন্দু বিদ্যালয়ে রাখা হচ্ছে তাঁদের। সমস্ত বরো মিলিয়ে একাধিক ক্যাম্প রয়েছে। ফিরহাদ জানান, প্রত্যেক বরোতে ২টি করে স্কুল নেওয়া হয়েছে মানুষ রাখার জন্য।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?