AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: তৃণমূলে নতুন দিদি, মমতার পর এবার ছোড়দি! কে এই নেত্রী?

Medinipur: মেদিনীপুর বিজেপির আসন ছিল। ২০১৯ সালে দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে জয়ী হন। তবে এবার দিলীপকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে পাঠিয়ে দেয় দল। বদলে অগ্নিমিত্রা পালকে এখানে প্রার্থী করে। অগ্নিমিত্রা নিজেও স্বীকার করেছেন, তাঁরা ধরেই নিয়েছিলেন এই আসন তাঁরা জিতবেনই। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেল জুনের কাছে ২৭১৯১ ভোটে হারতে হয়েছে তাঁকে।

TMC: তৃণমূলে নতুন দিদি, মমতার পর এবার ছোড়দি! কে এই নেত্রী?
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit: Facebook
| Updated on: Jun 08, 2024 | 10:31 PM
Share

কলকাতা: এতদিন তৃণমূলে একজন দিদির কথাই শোনা যেত। আট থেকে আশি, সকলেরই তিনিই দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার ঘাসফুলে নতুন দিদি ‘ছোড়দি’। তিনি মেদিনীপুর লোকসভার নবনির্বাচিত সাংসদ জুন মালিয়া। টিভিনাইন ডিজিটালকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জুন মালিয়া নিজেই জানিয়েছেন সেই কথা। জুন মালিয়া জানান, বিধায়ক থাকার কারণে মানুষের মধ্যে থেকে কাজ করা কী তা তিনি বুঝেছেন। তবে সাংসদ হওয়ার ভোটে লড়তে নেমে নতুন করে চিনেছেন অনেক কিছুই। জুনের কথায়, “আমার খুব ভাল লাগে যখন সবাই এসে জড়িয়ে ধরে, দিদি বলে। এখন তো ছোড়দিও বলে আমার এলাকায় অনেকে। ওরা খুব ভালবাসে আমাকে।”

জুন জানান, যেখানেই ভোট প্রচারে গিয়েছেন, ভালবাসা উজাড় করে দিয়েছেন সাধারণ মানুষ। জুন মালিয়ার কথায়, “কলকাতায় আসার সময় আমার মেয়েগুলো কাঁদছে। ওদের সাইকোলজি কাজ করছে, দিদি দিল্লি চলে গেল, দিদি আর আসবে না। ওদের বোঝালাম, সে তো যখন অধিবেশন হবে, তখন কাজে যেতে হবে। আমাকে তো এলাকায় যেতেই হবে। আসলে ওরা খুব পজেসিভ হয়ে গিয়েছে। বলছে তুমি আর আসবে না। ছেলেগুলোরও চোখে জল। আমি বললাম, আসব। এই আবেগটা। এখন তো আরও বড় হয়ে গেল এই ক্যানভাসটা।”

মেদিনীপুর বিজেপির আসন ছিল। ২০১৯ সালে দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে জয়ী হন। তবে এবার দিলীপকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে পাঠিয়ে দেয় দল। বদলে অগ্নিমিত্রা পালকে এখানে প্রার্থী করে। অগ্নিমিত্রা নিজেও স্বীকার করেছেন, তাঁরা ধরেই নিয়েছিলেন এই আসন তাঁরা জিতবেনই। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেল জুনের কাছে ২৭১৯১ ভোটে হারতে হয়েছে তাঁকে।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা