AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NHRC: নবান্ন অভিযান নিয়ে মানবাধিকার কমিশনের নোটিস, জবাব দিতে হবে সিপিকে

National Human Rights Commission India: মানবাধিকার কমিশনের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করেই বিক্ষোভকারী ছাত্রদের উপর অত্যাচার করা হয়েছে। গ্রেফতারের পরও অত্যাচার করা হয়েছে বলে দাবি তাদের। আর এই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ কমিশনারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।

NHRC: নবান্ন অভিযান নিয়ে মানবাধিকার কমিশনের নোটিস, জবাব দিতে হবে সিপিকে
নবান্ন অভিযান। ফাইল ছবি। Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 30, 2024 | 12:15 PM
Share

কলকাতা: নবান্ন অভিযান নিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে নোটিস দিল জাতীয় মানবাধিকার কমিশন। দু’ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কলকাতার নগরপালকে। নবান্ন অভিযানের দিন বিক্ষোভরত ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপ মানবাধিকারের সীমা লঙ্ঘন করেছে বলে মনে করছে মানবাধিকার কমিশন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

মানবাধিকার কমিশনের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করেই বিক্ষোভকারী ছাত্রদের উপর অত্যাচার করা হয়েছে এবং গ্রেফতারের পরও অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ এসেছে। আর এই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ কমিশনারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। দু’ সপ্তাহের মধ্যে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে মানবাধিকার কমিশন।

গত ২৭ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। তারই প্রেক্ষিতে জনৈক ব্যক্তি জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছেন। তাঁর বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের পদক্ষেপ ‘নৃশংস’ বলা হয়েছে। এমনকী যাঁরা গ্রেফতার হন, তাঁদের উপরও অত্যাচার চালানোর অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতেই এই নোটিস। ১৪ দিনের মধ্যে সিপি বিনীত গোয়েলকে জবাব দিতে বলা হয়েছে। সেদিন পুলিশ কী কী পদক্ষেপ করেছে, যে সমস্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধেই বা কী পদক্ষেপ করা হয়েছে, ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ও মানবাধিকার কমিশনের তরফে চাওয়া হয়েছে।

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য