AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: আরজি কর-কাণ্ডে গ্রেফতার ব্যক্তি পেশায় সিভিক ভলান্টিয়র? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

RG Kar Case: মৃতের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, রাত তিনটে থেকে ছ'টার মধ্যে মৃত্যু হয়েছে ওই চিকিৎসক পড়ুয়ার। এই খবর জানার পরই হাসপাতালের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তখনই অভিযুক্তের সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে আধিকারিকদের।

RG Kar Case: আরজি কর-কাণ্ডে গ্রেফতার ব্যক্তি পেশায় সিভিক ভলান্টিয়র? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
আরজি করের ঘটনা অভিযুক্ত সিভিক ভলান্টিয়র?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 10, 2024 | 7:35 PM
Share

কলকাতা: আরজি কর-কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত। তৈরি হয়েছে স্পেশ্যাল ইনভেস্টিগেশন দল। তদন্ত যত এগিয়েছে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি পেশায় সিভিক ভলান্টিয়র। প্রাথমিকভাবে তিনি কলকাতা পুলিশের একটি ব্যাটালিয়নে পোস্টিং ছিলেন।

মৃতের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, রাত তিনটে থেকে ছ’টার মধ্যে মৃত্যু হয়েছে ওই চিকিৎসক পড়ুয়ার। এই খবর জানার পরই হাসপাতালের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তখনই অভিযুক্তের সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে আধিকারিকদের। জোরাল হয় সন্দেহ। পরে জেরা চলাকালীন তার বয়ানে অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে ওই ব্যক্তি কলকাতা পুলিশের ব্যাটেলিয়নে পোস্টিং থাকলেও সে কাজ করত পুলিশের একটি কমিটির হয়ে। সেই কারণে যে কোনও হাসপাতালের ভিতরে ছিল তার অবাধ যাতায়াত।

প্রসঙ্গত, অভিযুক্তকে গ্রেফতারির পর চলে ম্যারাথন জেরা। অভিযুক্ত পুলিশকে জানায় সে যে সকল রোগীরা ভর্তি রয়েছেন, তাদের দেখাশোনার কাজে গিয়েছিল সে। জেরা চলাকালীন একাধিক রোগীর নামও জানায়। জানায় সে ওই সময় চেস্ট মেডিসিন বিভাগে রোগীদের দেখতে গিয়েছিল সে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ পৌঁছয় রোগীদের কাছেও। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে রোগীরা তাকে চেনে না। এরপর অভিযুক্তের বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় গ্রেফতার হয় সে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?