AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Attack on ED: ইডির সঙ্গে CRPF-এর সমন্বয়ের অভাব? ইডি অধিকর্তা ফিরে যেতেই এল বড় খবর

Ration Scam: সূত্র মারফত জানা যাচ্ছে, সন্দেশখালির ঘটনায় সিআরপিএফ এর সঙ্গে সমন্বয়ের অভাবের তত্ত্ব উঠে আসছে। ঘটনার সময় বাকি আধিকারিকদের অরক্ষিত রেখে চলে যাওয়ার অভিযোগ উঠে আসছে বলেও সূত্রের দাবি। এর পাশাপাশি আরও কিছু অভিযোগ উঠে এসেছে বলে জানা যাচ্ছে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে সরকারিভাবে এখনও এই বদল নিয়ে কোনও বক্তব্য জানানো হয়নি।

Attack on ED: ইডির সঙ্গে CRPF-এর সমন্বয়ের অভাব? ইডি অধিকর্তা ফিরে যেতেই এল বড় খবর
সন্দেশখালিতে আক্রান্ত ইডি (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 8:58 PM
Share

কলকাতা: সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা। মাথা ফেটেছিল। রক্ত ঝরেছিল। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল ইডির তিন জন অফিসারকে। সেই ঘটনার পরপর রাজ্যে এসেছিলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। দফায় দফায় বৈঠক করেছেন। ইডির সঙ্গে। সিআরপিএফ-এর সঙ্গে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও বৈঠক করেছিলেন ইডি ডিরেক্টর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অধিকর্তা কলকাতা থেকে ঘুরে যাওয়ার পরেই এবার রেশন দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিক বদল করা হল। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। রবীন্দ্র দাহিয়ার বদলে দায়িত্বে আসছেন প্রশান্ত চান্দ্রিল।

সূত্র মারফত জানা যাচ্ছে, সন্দেশখালির ঘটনায় সিআরপিএফ এর সঙ্গে সমন্বয়ের অভাবের তত্ত্ব উঠে আসছে। ঘটনার সময় বাকি আধিকারিকদের অরক্ষিত রেখে চলে যাওয়ার অভিযোগ উঠে আসছে বলেও সূত্রের দাবি। এর পাশাপাশি আরও কিছু অভিযোগ উঠে এসেছে বলে জানা যাচ্ছে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে সরকারিভাবে এখনও এই বদল নিয়ে কোনও বক্তব্য জানানো হয়নি। তবে সূত্রের দাবি, ইডি অধিকর্তার সঙ্গে বৈঠকে আইজি সিআরপিএফ ঘটনার জন্য ইডির দিক থেকে সমন্বয়ের অভাবকেই দায়ী করেছেন।

যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অপর একটি অংশের দাবি, প্রশান্ত চান্দ্রিল আগেই এই মামলায় যুক্ত ছিলেন এবং রবীন্দ্র দাহিয়াকে অন্য দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের দাবি।

উল্লেখ্য, সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন ইডির অফিসাররা। ইডির দাবি অনুযায়ী, প্রায় ৮০০-১০০০ জনের উত্তেজিত জনতা চড়াও হয়েছিল ইডি ও কেন্দ্রীয় বাহিনীর উপর।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.