AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জাঁকিয়ে ঠান্ডা বড়দিনে, কনকনে শীতেই কাটবে বছরের শেষটা

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১২.৫ ডিগ্রিতে। কিন্তু স্বাভাবিকের থেকে দু' ডিগ্রি কম।

জাঁকিয়ে ঠান্ডা বড়দিনে, কনকনে শীতেই কাটবে বছরের শেষটা
ফাইল চিত্র।
| Updated on: Dec 22, 2020 | 9:54 AM
Share

কলকাতা: সোয়েটার, চাদর, মাফলারেই অভ্যর্থনা জানাতে হবে সান্তা ক্লজকে। এবার বড়দিনে জাঁকিয়ে ঠান্ডার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের কামড় কিন্তু ভালই মালুম হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রীতিমতো শৈত্যপ্রবাহের পরিস্থিতি। আবহাওয়া (Weather) দফতর বলছে, আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কিন্তু থেকেই যাবে। অর্থাৎ শীত পোশাকের ওম গায়ে মেখেই বিষে ভরা বিশ বিশকে বিদায় জানাবেন রাজ্যবাসী।

আরও পড়ুন: কয়লা-কাণ্ডে কলকাতায় সিবিআই হানা, একাধিক ব্যবসায়ীর বাড়িতে শুরু তল্লাশি

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১২.৫ ডিগ্রিতে। কিন্তু স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি কম। সোমবার যা ছিল স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ। দিনভর কার্যত পরিষ্কার আকাশ।

পুরুলিয়া ,বীরভূম ,পূর্ব ও পশ্চিম বর্ধমান ,নদিয়া,মুর্শিদাবাদ,পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি পর্যন্তও কমতে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও তাপমাত্রার পারদ থাকবে নিম্নমুখী। উত্তরবঙ্গেও একই ছবি।

আরও পড়ুন: ‘আর কিছুদিন আছো, করে খাও’, দুয়ারে সরকারের বরাদ্দ বৃদ্ধি নিয়ে কটাক্ষ দিলীপের

বিহার, উত্তর প্রদেশে ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার ঘন কুয়াশার চরম সর্তকতা দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। তাপমাত্রা নামতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের