AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Attack on ED: ইডির উপর হামলার জের, আজই জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব

Attack on ED: এবার তড়িঘড়ি বৈঠক ডাকল নবান্ন। শনিবার দুপুরেই সব জেলার জেলাশাসককে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। এদিন দুপুর তিনটের সময় ভার্চুয়ালি বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সন্দেশখালির ঘটনার ভিত্তিতেই এই জরুরি বৈঠক।

| Edited By: | Updated on: Jan 06, 2024 | 5:22 PM
Share

কলকাতা: সন্দেশখালিতে ইডি, কেন্দ্রীয় বাহিনী ও সংবাদ মাধ্যমের উপর হামলায় হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যে। গুরুতর আহত হয়েছেন ইডির তিন অফিসার। খোয়া গিয়েছে ইডি অফিসারদের মোবাইল, ল্যাপটপ। গোটা ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে ইডি। সরাসরি ইমেল করে অভিযোগ জানানো হয়েছে রাজ্য পুলিশের ডিজির কাছে। এসবের মধ্যেই এবার তড়িঘড়ি বৈঠক ডাকল নবান্ন। শনিবার দুপুরেই সব জেলার জেলাশাসককে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। এদিন দুপুর তিনটের সময় ভার্চুয়ালি বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সন্দেশখালির ঘটনার ভিত্তিতেই এই জরুরি বৈঠক।

গতকাল ইডির তদন্তকারী দল সকালবেলা পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে। কিন্তু শাহজাহান শেখের দেখা পাননি ইডির অফিসাররা। এরই মধ্যে একদল উত্তেজিত এলাকাবাসী চড়াও হয়েছিল ইডির উপর। ভাঙচুর করা হয়েছিল ইডির গাড়ি। রক্ত ঝরেছে। মাথা ফেটেছে। তিন জন ইডি অফিসার গুরুতর আহত হয়েছেন। কোনওক্রমে অটোয় চেপে সেখান থেকে বেঁচে ফিরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।

এদিকে গত সন্ধেয় ইডির তরফে প্রেস বিবৃতি দিয়ে দাবি করা হয়, প্রায় ৮০০-১০০০ জন উত্তেজিত জনতা ঘিরে ধরেছিলেন ইডির অফিসারদের। ভাবগতিক দেখে মনে হয়েছিল, যেন প্রাণ নাশের উদ্দেশ্য নিয়েই তেড়ে আসছিল তারা। ঘটনায় ইডির অফিসারদের মোবাইল, ল্যাপটপও খোয়া গিয়েছে বলে দাবি ইডির। শুক্রবারের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল। প্রতিবাদে নেমেছে বিজেপি। এনআইএ তদন্তের দাবি তুলছে বিরোধীরা। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে হাসপাতালে গিয়েছিলেন আক্রান্ত ইডি অফিসারদের দেখতে।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা