AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recipe: শীতের মিঠে রোদ আর নস্টালজিয়া! বাড়িতেই বানান সুস্বাদু বাদাম পাটালি

শীতের মিঠে রোদে বসে বাদাম পাটালি খাওয়ার কথা মনে পড়া কোনও অস্বাভাবিক ঘটনা নয়। তাই বাড়িতেই কীভাবে বাদাম পাটালি বানাবেন তার খুব সহজ রেসিপি দেওয়া হল...

Recipe: শীতের মিঠে রোদ আর নস্টালজিয়া! বাড়িতেই বানান সুস্বাদু বাদাম পাটালি
বাড়িতেই কীভাবে বাদাম পাটালি বানাবেন তার খুব সহজ রেসিপি দেওয়া হল...
| Edited By: | Updated on: Dec 01, 2021 | 7:58 AM
Share

শীতকালে মানেই নলেন গুড়ের সুস্বাদু ঘ্রাণ, মোয়ার সুবাস। ঠান্ডার আবহ শুরু হতে না হতেই পাড়ার মোড়ে মোড়ে জয়নগরের মোয়ার স্টল বসে যায়। দোকানগুলির ভিতরে মিষ্টির সম্ভার দেখলেই নস্টালজিয়ায় ডুব দেয় বাঙালি। শীতের মিঠে রোদে বসে বাদাম পাটালি খাওয়ার কথা মনে পড়া কোনও অস্বাভাবিক ঘটনা নয়। তবে সেইসব স্মৃতি যদি ফের একবার সামনে আনা যায় ক্ষতি কী? তাই বাড়িতেই কীভাবে বাদাম পাটালি বানাবেন তার খুব সহজ রেসিপি দেওয়া হল…

৬ জনের বাদাম পাটালি বানাতে হলে কী কী লাগবে, দেখুন…

৩০০ গ্ৰাম গুড়, ২০০গ্ৰাম বাদাম ভেজে খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিতে হবে,১ চামচ ঘি

পদ্ধতি

প্রথমে শুকনো কড়াইয়ে অল্প আঁচে বাদাম ভেজে নিয়ে ঠাণ্ডা করে খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিন। এবার কড়াইয়ে গুড় জ্বাল দিতে হবে, সমানে অল্প আচে নাড়িয়ে যেতে হবে। গুড় ঘন হলে তা আরও গাঢ় বাদামি রঙের হতে থাকে। গুড়ের রঙ বদলে গেলে যখন গুড় পাক হয়ে আসবে, একটি বাটিতে জল নিয়ে একচামচ গুড় দিয়ে দেখতে হবে শক্ত হয়েছে কিনা, যদি শক্ত হয়ে উঠে আসে বুঝতে হবে, পাক হয়ে গিয়েছে। এই সময় বাদামগুলি দিয়ে দিতে হবে।

একচামচ ঘিও দিন। এতে গন্ধ খুব সুন্দর আসে। এবার বাদাম দিয়ে মিনিট ৫ ভাল করে নাড়াচাড়া করে গুড়ের মধ্যে বাদাম ভালো করে মিশে গেলে একটা ঘি মাখানো থালায় ছড়িয়ে সমান করে ঠাণ্ডা হতে দিতে হবে। ঘরের স্বাভাবিক মাত্রায় ঠান্ডা হয়ে এলে পিস পিস করে কেটে ফেলুন।এটা অনেক দিন পর্যন্ত এয়ার টাইট কৌটায় রেখে খাওয়া যাবে। শীতকালে বাদাম পাটালি দোকান থেকে না কিনে বাড়িতেই খুব সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারবেন।

আরও পড়ুন: Dubke: মহিলা ও শিশুদের জন্য অত্যন্ত উপকারী এই খাবার কোথায় পাবেন, কীভাবে বানাবেন?

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা