AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kali Puja 2024: কালী পুজোয় কেন লাগবেই রক্ত জবা?

Kali Puja 2024: মায়ের পুজোয় কেন জবা ফুল প্রয়োজন, এর পিছনে রয়েছে নানা মত। মনে করা হয় জবা ফুলের পাপড়ি অনেকটা দেবী কালীর লোলজিহ্বার মতো। তেমনই টকটকে লাল।

Kali Puja 2024: কালী পুজোয় কেন লাগবেই রক্ত জবা?
| Updated on: Oct 28, 2024 | 5:42 PM
Share

কোথাও তিনি রণচণ্ডী, কোথাও তিনিই দয়াময়ী। হাতে তাঁর খড়্গ। গলায় তাঁর মুণ্ডমালা। কথায় বলে যা৬র কেউ নেই তাঁর ‘মা’ আছেন। এমনিতে দেবী অল্পতেই সন্তুষ্ট। দেবীর পুজোয় আর কিছু লাগুক না লাগুক, জবা ফুল লাগবেই। রক্ত জবা উৎসর্গ করা হয় দেবীর পুজোয়। কিন্তু জবা ফুলই কেন? আরও তো অনেক ফুল রয়েছে! জানেন এর পিছনের রহস্য?

মায়ের পুজোয় কেন জবা ফুল প্রয়োজন, এর পিছনে রয়েছে নানা মত। মনে করা হয় জবা ফুলের পাপড়ি অনেকটা দেবী কালীর লোলজিহ্বার মতো। তেমনই টকটকে লাল। যা উগ্রতার প্রতীক বলে পরিচিত। দেবী কালীও উগ্র। পাপের বিনাশ করেও ক্ষান্ত হন না তিনি। দেবীর পুজোয় লাল জবা ফুল লাগে।

লাল রং শক্তি ও শৌর্যের প্রতীক। জবা ফুলের লাল। সেই কারণেও দেবীর পুজোয় ব্যবহার করা হয় জবা ফুল।

আছে প্রচলিত কল্প-কাহিনীও। নানা পুজোয় নানা ফুল ব্যবহার করা হলেও, জবা ফুল কোনও পুজোতেই ব্যবহার করা হত না। তাই মনে দুঃখ নিয়ে দেবীর শরণাপন্ন হন জবা। মাকে বলে, ‘মা আমার না আছে রূপ, না আছে গন্ধ, তাই কোনও পুজোতেও আমাকে ব্যবহার করা হয় না’। এই শুনে মা বলেন ‘যাঁদের কেউ নেই, তাঁদের মা আছে। আজ থেকে আমার পুজোয় অপরিহার্য হবে জবা ফুল।’ সেই থেকেই লাল জবা ফুল হয়ে ওঠে সৃজন ও শৌর্যের প্রতীক, দেবী কালিকার প্রতিনিধি। তাই কালী পুজোয় আর কিছু থাকুক না থাকুক জবা ফুল লাগবেই।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…