AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS Throwback: ভারত-অস্ট্রেলিয়া সর্বপ্রথম টেস্ট, কী হয়েছিল সেই সিরিজে!

India Tour of Australia: আগের সফরেও দিন-রাতের ম্যাচ ছিল। সেই ম্যাচে লজ্জার স্কোর গড়েছিল ভারত। সেখান থেকে প্রত্যাবর্তন এবং সিরিজ জয়। আচ্ছা, ভারত-অস্ট্রেলিয়া প্রথমবার কবে মুখোমুখি হয়েছিল? কী হয়েছিল সেই সিরিজে!

IND vs AUS Throwback: ভারত-অস্ট্রেলিয়া সর্বপ্রথম টেস্ট, কী হয়েছিল সেই সিরিজে!
Image Credit: X
| Updated on: Aug 13, 2024 | 12:02 AM
Share

ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। একটা সময় অবধি, ঘুমপাড়ানিই হত ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। বদলে গিয়েছে পরিস্থিতি। অস্ট্রেলিয়ার মাটিতে গত দুটি টেস্ট সিরিজই জিতেছে ভারত। শুধু তাই নয়, দাপট দেখিয়ে জিতেছে। সামনে আরও একটা সফর। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। এর মধ্যে একটি গোলাপি বলে দিন রাতের টেস্টও রয়েছে। আগের সফরেও দিন-রাতের ম্যাচ ছিল। সেই ম্যাচে লজ্জার স্কোর গড়েছিল ভারত। সেখান থেকে প্রত্যাবর্তন এবং সিরিজ জয়। আচ্ছা, ভারত-অস্ট্রেলিয়া প্রথমবার কবে মুখোমুখি হয়েছিল? কী হয়েছিল সেই সিরিজে!

ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট হয়েছিল ১৯৪৭-৪৮ মরসুমে। অস্ট্রেলিয়ার মাটিতে হয়েছিল সেই সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজে ০-৪ ব্যবধানে হেরেছিল ভারত। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান ১৭৮-র উপর গড়ে ৭১৫ রান করেছিলেন। ভারতীয় দলের জন্যও ইতিবাচক দিক ছিল। সিরিজে শীর্ষ পাঁচ স্কোরারের মধ্যে তিন ভারতীয় ছিলেন। বিজয় হাজারে ১০ ইনিংসে করেছিলেন ৪২৯ রান। দত্তাত্রেয় গজানন ফডকর ৮ ইনিংসে করেছিলেন ৩১৪ রান এবং বিনু মানকড করেছিলেন ১০ ইনিংসে ৩০৬ রান। ব্র্যাডম্যান ছাড়া অস্ট্রেলিয়ার আর এক ব্যাটার লিন্ডসে হেসেট শীর্ষ পাঁচে ছিলেন।

এ বার আসা যাক বোলিংয়ে। সেই সিরিজে বোলিংয়ে শীর্ষ পাঁচের মধ্যে অস্ট্রেলিয়ারই ছিলেন ৪ জন। ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে ছিলেন লালা অমরনাথ। ৬ ইনিংসে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। এ ছাড়া বিনু মাকড় ১২ উইকেট নিয়েছিলেন। উইকেটের তালিকায় শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়া উইল জনস্টন। তিনি নিয়েছিলেন ১৬ উইকেট। প্রথম দিকের সিরিজে যাই হোক, গত দুই সফরের মতো এ বারও যে ভারত দুর্দান্ত পারফর্ম করবে, এমনটাই প্রত্যাশা।

Follow Us
ভোটের আগে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতারির আশঙ্কা তৃণমূলের!
ভোটের আগে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতারির আশঙ্কা তৃণমূলের!
ভোট দিতে ভিন রাজ্য থেকে বঙ্গে পরিযায়ীরা, ভিড়ে ঠাসা বাস-ট্রেন
ভোট দিতে ভিন রাজ্য থেকে বঙ্গে পরিযায়ীরা, ভিড়ে ঠাসা বাস-ট্রেন
ডোমকলের DCRC-তে তুমুল বিক্ষোভ ভোটকর্মীদের, নেপথ্যে কোন কারণ?
ডোমকলের DCRC-তে তুমুল বিক্ষোভ ভোটকর্মীদের, নেপথ্যে কোন কারণ?
প্রথম দফায় নতুন করে অন্তর্ভুক্ত ১৩৬ ভোটার, বাদ মাত্র ২
প্রথম দফায় নতুন করে অন্তর্ভুক্ত ১৩৬ ভোটার, বাদ মাত্র ২
'আমি কিন্তু কথা দিয়ে কথা রাখি', প্রতিশ্রুতি অভিষেকের
'আমি কিন্তু কথা দিয়ে কথা রাখি', প্রতিশ্রুতি অভিষেকের
কোনও তদন্তে মুখ্যমন্ত্রীর ঢুকে পড়ার কোনও দৃষ্টান্ত নেই: সুপ্রিম কোর্ট
কোনও তদন্তে মুখ্যমন্ত্রীর ঢুকে পড়ার কোনও দৃষ্টান্ত নেই: সুপ্রিম কোর্ট
ঘরে ফেরার গান! ভোট দিতে ফিরছেন হাজার হাজার পরিযায়ী
ঘরে ফেরার গান! ভোট দিতে ফিরছেন হাজার হাজার পরিযায়ী
৩২ টি ক্যামেরা, শহরের গুরুত্বপূর্ণ স্থানে রাখা হচ্ছে নজর
৩২ টি ক্যামেরা, শহরের গুরুত্বপূর্ণ স্থানে রাখা হচ্ছে নজর
কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা? কী বলল কমিশন?
কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা? কী বলল কমিশন?
মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো গোনার সময় শুরু হয়ে গিয়েছে: অমিত শাহ
মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো গোনার সময় শুরু হয়ে গিয়েছে: অমিত শাহ