AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: আজ শুরু তৃতীয় টেস্ট, জেনে নিন রাজকোটে ভারতের পরিসংখ্যান

India vs England 3rd Test: রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম প্রথম টেস্ট আয়োজন করেছিল ২০১৬ সালেই। ভারত-ইংল্যান্ড সেই ম্যাচ ড্র হয়েছিল। রাজকোটের এই ভেনু ব্যাটারদের স্বর্গ। সেই ম্যাচে ইংল্যান্ড টস জিতে ব্যাটিং নিয়েছিল। বোর্ডে ৫৩৭ রানের বিশাল স্কোর। ভারতের হয়ে মুরলি বিজয় ও চেতেশ্বর পূজারা সেঞ্চুরি করেন। ভারত অবশ্য প্রথম ইনিংস লিড নিতে পারেনি।

IND vs ENG: আজ শুরু তৃতীয় টেস্ট, জেনে নিন রাজকোটে ভারতের পরিসংখ্যান
Image Credit: PTI
| Updated on: Feb 15, 2024 | 12:03 AM
Share

হায়দরাবাদ, বিশাখাপত্তনমের পর এখন রাজকোট। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট রাজকোটে। পাঁচ ম্যাচের সিরিজ ১-১ অবস্থায় রয়েছে। সিরিজের শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম টেস্টে হায়দরাবাদে অল্পের জন্য হার। দ্বিতীয় ইনিংসে লোয়ার অর্ডার ব্যাটাররা মরিয়া চেষ্টা করলেও হার বাঁচাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তনমে প্রত্যাবর্তন করেছে ভারত। অনবদ্য পারফর্ম করেছেন যশস্বী, শুভমনরা। তবে দু-ম্যাচেই বাড়তি নজর কেড়েছেন পেসার জসপ্রীত বুমরা। রাজকোটে ভারতের পরিসংখ্যান কী বলছে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারত-ইংল্যান্ড দু-দলেরই লক্ষ্য সিরিজ জয়। ভারতের মাটিতে শেষ বার ২০১২ সালে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। রাজকোটে জিতে সিরিজে লিড নিতে মরিয়া ভারতীয় শিবির। রাজকোটে এর আগেও মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। সেটা ২০১৬ সালে। সব মিলিয়ে রাজকোটে দুটি টেস্ট খেলেছে ভারত। আর একটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৮ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাল জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।

রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম প্রথম টেস্ট আয়োজন করেছিল ২০১৬ সালেই। ভারত-ইংল্যান্ড সেই ম্যাচ ড্র হয়েছিল। রাজকোটের এই ভেনু ব্যাটারদের স্বর্গ। সেই ম্যাচে ইংল্যান্ড টস জিতে ব্যাটিং নিয়েছিল। বোর্ডে ৫৩৭ রানের বিশাল স্কোর। ভারতের হয়ে মুরলি বিজয় ও চেতেশ্বর পূজারা সেঞ্চুরি করেন। ভারত অবশ্য প্রথম ইনিংস লিড নিতে পারেনি।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের তৎকালীন অধিনায়ক অ্যালেস্টার কুক সেঞ্চুরি করেছিলেন। ভারতের লক্ষ্য দাঁড়িয়েছিল ৩১০ রান। টপ অর্ডার ব্যর্থ হওয়ায় চাপে পড়ে ভারত। তবে অধিনায়ক বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা পরিস্থিতি সামাল দেন। ম্যাচটি অমীমাংসিতই থাকে। এ বারও ব্যাটিং সহায়ক পিচই প্রত্যাশা করা হচ্ছে।

Follow Us
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?