AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni Catch: রিফ্লেক্স কারে কয়! ভিডিয়ো না দেখলেই নয়

MS Dhoni, Chennai Super Kings: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওয়ার্ম আপে দেখা যায় ধোনিকে কিপিং ড্রিল করতে। ম্যাচে নামার আগে সাধারণত তিনি এমনটা করেন না। যেটা দেখতে অভ্যস্থ নন কেউ, এমন কিছু দেখলে অবাক হওয়ারই কথা। মাহির পুরো ফোকাস যে এখন উইকেটের পিছন থেকেই লিড করায়, পরিষ্কার হয়ে যায়।

MS Dhoni Catch: রিফ্লেক্স কারে কয়! ভিডিয়ো না দেখলেই নয়
Image Credit: Star Sports
| Updated on: Mar 26, 2024 | 11:09 PM
Share

কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করুন। দীর্ঘ নিঃস্বাস নিন। ছাড়ুন। নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করে নিন। কারণ, মহেন্দ্র সিং ধোনির এই ক্যাচ দেখে চোখ ছানাবড়া হতেই পারে। বয়স শুধুই সংখ্যামাত্র। ঠিক কত হাজার বার ব্যবহার হয়েছে এই লাইন, বলা কঠিন। ধোনির ক্ষেত্রে আরও একবার ব্যবহার করলে ক্ষতি নেই। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। সারা বছর খেলার মধ্যে থাকেন না। তারপরও এই ক্যাচ! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বারের আইপিএলের বোধন হয়েছিল চেন্নাইতে। তার আগে প্রচুর জল্পনা ছিল মহেন্দ্র সিং ধোনি খেলবেন কিনা। এই জল্পনা আরও বাড়ে, ক্যাপ্টেন্স ফটোসেশনের আগে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের ব্যাটন তুলে দেন ঋতুরাজ গায়কোয়াড়কে। জল্পনা বাড়তে থাকে, তা হলে কি অন্য কোনও ভূমিকায় দেখা যাবে মাহিকে? প্রথম ম্যাচের আগে একটা ব্যতিক্রমী বিষয় দেখা গিয়েছিল। মহেন্দ্র সিং ধোনি কিপিং ড্রিল করছেন!

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওয়ার্ম আপে দেখা যায় ধোনিকে কিপিং ড্রিল করতে। ম্যাচে নামার আগে সাধারণত তিনি এমনটা করেন না। যেটা দেখতে অভ্যস্থ নন কেউ, এমন কিছু দেখলে অবাক হওয়ারই কথা। মাহির পুরো ফোকাস যে এখন উইকেটের পিছন থেকেই লিড করায়, পরিষ্কার হয়ে যায়। প্রথম ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তাঁকে। দ্বিতীয় ম্যাচেও নামলেন না। ব্যাটিংয়ে সুযোগ পেলেন তরুণ সেনসেশন সমীর রিজভি।

ম্যাচের যাবতীয় আলো তবু মাহির দিকেই। আর সেটা কিপার মাহিতে। তাঁর বিদ্যুৎগতির স্টাম্পিং তরুণ প্রজন্মের কাছে উদাহরণ। এ দিন ড্যারেল মিচেলের বোলিংয়ে বিজয় শঙ্কর ড্রাইভ করতে গিয়েছিলেন। যদিও টাইমিং হয়নি। ব্যাটে বড় রকমের এজ হয়। ২.২৭ মিটার স্ট্রেচ করে দু-হাতে ক্যাচ নেন মহেন্দ্র সিং ধোনি। রিফ্লেক্স, পজিশন, অনুমান, সব নিখুঁত না হলে এমন ক্যাচ নেওয়া সম্ভব নয়।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন