AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20I: ১২ রানেই অলআউট! আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় লজ্জার রেকর্ড

Japan vs Mongolia T20Is: আন্তর্জাতিক ক্রিকেটে মঙ্গোলিয়া টিমটা এখন সদ্যোজাত। কারণ, মাত্র ৭ মাস আগে এশিয়ান গেমসে মঙ্গোলিয়া টিমটার অভিষেক হয়েছিল। বর্তমানে এই টিমটা জাপানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে। সেখানেই এক লজ্জার রেকর্ড গড়েছে মঙ্গোলিয়া ক্রিকেট টিম।

T20I: ১২ রানেই অলআউট! আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় লজ্জার রেকর্ড
T20I: ১২ রানেই অলআউট! আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় মঙ্গোলিয়ার লজ্জার রেকর্ড
| Updated on: May 08, 2024 | 7:49 PM
Share

কলকাতা: টি-টোয়েন্টি ফর্ম্যাটে দু’শো রান করা যেন একাধিক টিমের কাছে জলভাত হয়ে দাঁড়িয়েছে। ভারতের মাটিতে যে ১৭তম আইপিএল চলছে তাতে একাধিক ম্যাচে ২০০-র বেশি রান হয়েছে। এরই মাঝে আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20I) ক্রিকেটে উলটপূরাণ। আন্তর্জাতিক ক্রিকেটে মঙ্গোলিয়া টিমটা এখন সদ্যোজাত। কারণ, মাত্র ৭ মাস আগে এশিয়ান গেমসে মঙ্গোলিয়া টিমটার অভিষেক হয়েছিল। বর্তমানে এই টিমটা জাপানের (Japan) বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে। সেখানেই এক লজ্জার রেকর্ড গড়েছে মঙ্গোলিয়া (Mongolia) ক্রিকেট টিম।

এক, দুই বা তিন, চার নয় মঙ্গোলিয়া টিম জাপান সফরে মোট ৭ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে। যার মধ্যে ৩টি ম্যাচ হয়েছে। জাপানের বিরুদ্ধে এই ৭ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২ রানে গুটিয়ে গিয়েছে মঙ্গোলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে গত বছরের ২৬ ফেব্রুয়ারি স্পেনের বিরুদ্ধে আইল অফ ম্যান মাত্র ১০ রানে অল আউট হয়েছিল।

জাপানের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানে অল আউট হয়েছিল মঙ্গোলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে জাপান প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২১৭ রান তোলে। ২১৮-র টার্গেট তাড়া করতে নেমে ১৮ রান অবধি তুলতে পারেনি মঙ্গোলিয়া। জাপানি ক্রিকেটার কাজুমা কাতো-স্ট্যাফোর্ড একাই মঙ্গোলিয়ার ৫ উইকেট তুলে নেন। মঙ্গোলিয়ার কোনও ক্রিকেটার ২ অঙ্কের রান করতে পারেননি। ৭জন ক্রিকেটার শূন্যে ফেরেন। টিমের হয়ে সর্বাধিক রান ৪। এই নিয়ে মঙ্গোলিয়া আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পঞ্চম ম্যাচ খেলল। এর আগে হানঝাউ এশিয়ান গেমসে ২টি ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল মঙ্গোলিয়া।

Follow Us
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের