AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: নয়ে ব্যাটিংয়ে ধোনি… নৈব নৈব চ, মাহির ব্যাটিং অর্ডারে বদল চাইছেন দেশের প্রাক্তন ক্রিকেটার

CSK, IPL 2024: ধরমশালায় ধোনি যখন ব্যাটিং করার জন্য মাঠে নেমেছিলেন, গর্জে উঠেছিল গ্যালারি। কয়েক মুহূর্ত পরই গ্যালারি এক্কেবারে চুপ হয়ে গিয়েছিল। কারণ পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের (IPL) ম্যাচে গোল্ডেন ডাক হয়ে ফেরেন ধোনি। তিনি ব্যাটিংয়ে নেমেছিলেন নয় নম্বরে। সেখানেই আপত্তি জানালেন এ বার দেশের এক প্রাক্তন ক্রিকেটার।

MS Dhoni: নয়ে ব্যাটিংয়ে ধোনি... নৈব নৈব চ, মাহির ব্যাটিং অর্ডারে বদল চাইছেন দেশের প্রাক্তন ক্রিকেটার
MS Dhoni: নয়ে ব্যাটিংয়ে ধোনি... নৈব নৈব চ, মাহির ব্যাটিং অর্ডারে বদল চাইছেন দেশের প্রাক্তন ক্রিকেটারImage Credit: BCCI
| Updated on: May 05, 2024 | 7:36 PM
Share

কলকাতা: মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) এখনও তাঁর অনুরাগীরা চোখে হারায়। তিনি কখন ব্যাটিংয়ে নামবেন সেই অপেক্ষায় থাকেন। ধরমশালায় ধোনি যখন ব্যাটিং করার জন্য মাঠে নেমেছিলেন, গর্জে উঠেছিল গ্যালারি। কয়েক মুহূর্ত পরই গ্যালারি এক্কেবারে চুপ হয়ে গিয়েছিল। কারণ পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের (IPL) ম্যাচে গোল্ডেন ডাক হয়ে ফেরেন ধোনি। তিনি ব্যাটিংয়ে নেমেছিলেন নয় নম্বরে। সেখানেই আপত্তি জানালেন এ বার দেশের এক প্রাক্তন ক্রিকেটার।

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে ধারাভাষ্যের সঙ্গে যুক্ত দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। রবিবার হর্ষল প্যাটেল ধরমশালায় ধোনিকে ক্লিন বোল্ড করার পর ইরফান পাঠান জানিয়েছেন, এত নীচের দিকে ধোনির ব্যাট করা কাজে দিচ্ছে না সিএসকের।

ইরফান বলেন, ‘৯ নম্বরে এমএস ধোনির ব্যাটিং ওদের পক্ষে কাজ করে না। আমি জানি ওর বয়স ৪২। কিন্তু ও ভালো ফর্মে রয়েছে। ওপরের দিকে ওর ব্যাটিং করার দায়িত্বটা এ বার নেওয়া দরকার। ওর কমপক্ষে ৪-৫ ওভার ব্যাট করা দরকার। ও শেষ ওভারে বা শেষ ২ ওভার ব্যাট করছে। যার ফলে সিএসকের উদ্দেশ্য পূরণ হচ্ছে না।’

ধোনিকে আরও বেশি দায়িত্ব নিতে বলছেন ইরফান। তাঁর কথায়, সিএসকে প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারে। যেহেতু ধোনি সিনিয়র প্লেয়ার, একইসঙ্গে ফর্মে রয়েছেন তাই নিজের ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা দরকার। প্রীতি জিন্টার টিমের বিরুদ্ধে শূন্যে ফিরলেও এক রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধোনির ১৫০তম ক্যাচ পূর্ণ হয়েছে ধরমশালায়।

Follow Us
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, কী বলছেন গর্বিত বাবা?
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, কী বলছেন গর্বিত বাবা?
ব্রিগেড ময়দানে ঝালমুড়ির স্টল, 'দারুণ বিক্রি', বলছেন খোদ বিক্রেতা
ব্রিগেড ময়দানে ঝালমুড়ির স্টল, 'দারুণ বিক্রি', বলছেন খোদ বিক্রেতা
বাংলায় প্রথম BJP সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর
বাংলায় প্রথম BJP সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর
গেরুয়া বসনে শুভেন্দুর শপথ মুহূর্তের অনন্য ছবি, দেখুন...
গেরুয়া বসনে শুভেন্দুর শপথ মুহূর্তের অনন্য ছবি, দেখুন...
রবীন্দ্রজয়ন্তীতে বিজেপির শপথগ্রহণ, ব্রিগেড মুখোরিত রবীন্দ্রসঙ্গীতে
রবীন্দ্রজয়ন্তীতে বিজেপির শপথগ্রহণ, ব্রিগেড মুখোরিত রবীন্দ্রসঙ্গীতে
ঝালমুড়ি হাতেই তৃণমূলকে খোঁচা পদ্ম কর্মীদের
ঝালমুড়ি হাতেই তৃণমূলকে খোঁচা পদ্ম কর্মীদের
ব্রিগেডে মোদী, মাতোয়ারা পদ্ম কর্মী-সমর্থকেরা
ব্রিগেডে মোদী, মাতোয়ারা পদ্ম কর্মী-সমর্থকেরা
উত্তর থেকে দক্ষিণ, মিলছে ব্রিগেড গ্রাউন্ডে
উত্তর থেকে দক্ষিণ, মিলছে ব্রিগেড গ্রাউন্ডে
এই প্রথমবার শাসকদলের সমর্থক হিসেবে ব্রিগেডে, কী বলছেন বিজেপি সমর্থকরা
এই প্রথমবার শাসকদলের সমর্থক হিসেবে ব্রিগেডে, কী বলছেন বিজেপি সমর্থকরা
শুভেন্দুর শপথে কাল ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলায়
শুভেন্দুর শপথে কাল ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলায়