AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravindra Jadeja: নয়নাভিরাম ধরমশালায় জাডেজার ‘জলবা’, বিশ্বকাপ সিলেকশন প্রশ্নের জবাব!

CSK, IPL 2024: চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটিংয়ে দায়িত্ব শেষ করার পর রবীন্দ্র জাডেজা বল হাতেও দলকে সাহায্য করেন। ৪ ওভার বল করে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা। ধরমশালায় তাঁর তিন শিকার যথাক্রমে - প্রভসিমরন সিং, স্যাম কারান ও আশুতোষ শর্মা।

Ravindra Jadeja: নয়নাভিরাম ধরমশালায় জাডেজার ‘জলবা’, বিশ্বকাপ সিলেকশন প্রশ্নের জবাব!
Ravindra Jadeja: নয়নাভিরাম ধরমশালায় জাডেজার ‘জলবা’, বিশ্বকাপ সিলেকশন প্রশ্নের জবাব!Image Credit: BCCI
| Updated on: May 05, 2024 | 7:34 PM
Share

কলকাতা: রাজাদের লড়াই… তাতে রাজকীয় ছাপ রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja)। নয়নাভিরাম ধরমশালায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে বদলা নিতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। ওই ম্যাচে টস জিতে প্রথমে ইয়েলোব্রিগেডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পঞ্জাব কিংসের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন স্যাম কারান। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৬৭ রান তোলে সিএসকে (CSK)। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ২৮ রানে ম্যাচ জিতেছে সিএসকে।

সিএসকের ওপেনিং জুটি জমেনি। ৯ রান করে ফেরেন অজিঙ্ক রাহানে। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ৩২ রান করেন। ড্যারেল মিচেলের ব্যাটে আসে ৩০ রান। আর শিবম দুবে শূন্যে ফেরেন। ছয় নম্বরে নামেন জাড্ডু। একের পর এক উইকেট হারানোর ফলে জাডেজা জমাট জুটি গড়ার সুযোগ পাননি। ধোনি শূন্যে ফেরেন আজ। আর শেষ ওভার অবধি ক্রিজে ছিলেন জাডেজা। কিন্তু ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে পারেননি। ২০তম ওভারের চতুর্থ বলে আউট হন জাড্ডু। ২৬ বলে ৪৩ রান করেন সিএসকের অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংসের হয়ে জাডেজাই পঞ্জাবের বিরুদ্ধে সর্বাধিক রান করেছেন।

ব্যাটিংয়ে দায়িত্ব শেষ করার পর রবীন্দ্র জাডেজা বল হাতেও দলকে সাহায্য করেন। ৪ ওভার বল করে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা। ধরমশালায় তাঁর তিন শিকার যথাক্রমে – প্রভসিমরন সিং, স্যাম কারান ও আশুতোষ শর্মা।

টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের টিম ঘোষণার পর সিএসকের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে ১ মে-র ম্যাচে মাত্র ২ রান করেছিলেন জাডেজা। কোনও উইকেট পাননি। এ বার পঞ্জাবের বিরুদ্ধে বদলার ম্যাচে ব্যাটে-বলে কার্যত জ্বলে উঠলেন রবীন্দ্র জাডেজা। এর আগে প্রশ্ন উঠেছিল জাডেজাকে কেন বিশ্বকাপের টিমে রাখা হয়েছে? কারণ টি-২০ বিশ্বকাপে জাডেজার পারফরম্যান্স অতটাও ভালো নয়।

দেশের ও সিএসকের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু এর আগে জানিয়েছিলেন, তাঁর মনে হয় জাডেজা ছাড়া ১৬-১৭ ওভারে এসে বিধ্বংসী ইনিংস খেলতে পারেন ভারতের বিশ্বকাপ টিমে, তেমন কেউ নেই। রায়ডুর এই মন্তব্যের পর জাডেজাকে নিয়ে সমালোচনা হয়েছিল। মুখে নয়, ব্যাট-বল দিয়ে এ বার যেন সেই সকল সমালোচনার জবাবই দিলেন জাডেজা। ৪৩ রান ও ৩ উইকেট নিয়ে জাডেজাই ম্য়াচের সেরার পুরস্কার পেয়েছেন।

Follow Us
শুভেন্দুকে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে যেতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী?
শুভেন্দুকে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে যেতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী?
আর নেমপ্লেটে মমতা নন, এবার বসল শুভেন্দুর নামের নতুন বোর্ড
আর নেমপ্লেটে মমতা নন, এবার বসল শুভেন্দুর নামের নতুন বোর্ড
বুবাই আমাদের পাড়ার ছেলে, পান্তা খাওয়া ছেলে: শুভেন্দুর বন্ধু
বুবাই আমাদের পাড়ার ছেলে, পান্তা খাওয়া ছেলে: শুভেন্দুর বন্ধু
ঝালমুড়ির ঝাঁঝ আরও বাড়ল, ব্রিগেডে দেদার বিক্রি হচ্ছে মুড়ি
ঝালমুড়ির ঝাঁঝ আরও বাড়ল, ব্রিগেডে দেদার বিক্রি হচ্ছে মুড়ি
শুভেন্দুর পিঠ চাপড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর
শুভেন্দুর পিঠ চাপড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, কী বলছেন গর্বিত বাবা?
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, কী বলছেন গর্বিত বাবা?
ব্রিগেড ময়দানে ঝালমুড়ির স্টল, 'দারুণ বিক্রি', বলছেন খোদ বিক্রেতা
ব্রিগেড ময়দানে ঝালমুড়ির স্টল, 'দারুণ বিক্রি', বলছেন খোদ বিক্রেতা
বাংলায় প্রথম BJP সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর
বাংলায় প্রথম BJP সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর
গেরুয়া বসনে শুভেন্দুর শপথ মুহূর্তের অনন্য ছবি, দেখুন...
গেরুয়া বসনে শুভেন্দুর শপথ মুহূর্তের অনন্য ছবি, দেখুন...
রবীন্দ্রজয়ন্তীতে বিজেপির শপথগ্রহণ, ব্রিগেড মুখোরিত রবীন্দ্রসঙ্গীতে
রবীন্দ্রজয়ন্তীতে বিজেপির শপথগ্রহণ, ব্রিগেড মুখোরিত রবীন্দ্রসঙ্গীতে