AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ‘ওকে দেখে একটুও অবাক হইনি’, বিরাটের উপর মুগ্ধতা প্রকাশ করলেন হিটম্যান

Rohit Sharma: রবিবার দুবাইতে পাক-বধ করেছে ভারত। নায়ক বিরাট কোহলি। হাঁকিয়েছেন ওডিআই কেরিয়ারের ৫১তম সেঞ্চুরি। কোহলির এই শতরানে মুগ্ধতা প্রকাশ করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

Virat Kohli: 'ওকে দেখে একটুও অবাক হইনি', বিরাটের উপর মুগ্ধতা প্রকাশ করলেন হিটম্যান
Virat Kohli: 'ওকে দেখে একটুও অবাক হইনি', বিরাটের উপর মুগ্ধতা প্রকাশ করলেন হিটম্যান Image Credit: PTI
| Updated on: Feb 24, 2025 | 4:44 PM
Share

দুবাই: বাইশ গজে ভারতীয় ক্রিকেটারদের ব্যাট প্রায়শই জ্বলে ওঠে। পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ থাকলে মেন ইন ব্লুর তারকারা তো আলাদাই মেজাজে থাকেন। রবিবার দুবাইতে পাক-বধ করেছে ভারত। নায়ক বিরাট কোহলি (Virat Kohli)। হাঁকিয়েছেন ওডিআই কেরিয়ারের ৫১তম সেঞ্চুরি। কোহলির এই শতরানে মুগ্ধ ভারতীয় টিমের সকলে। ম্যাচের শেষে যে কারণে বিরাটকে নিয়ে উচ্ছ্বাস শোনা গিয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) গলায়।

বহু দিনের সতীর্থ বিরাটের পারফরম্যান্স নিয়ে রোহিত শর্মা বলেন, “বিরাট দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ভালোবাসে। ও যেভাবে রবিবার খেলেছে, সেই রকম খেলতেই পছন্দ করে। এবং সেটাই করে সব সময়। যারা ড্রেসিংরুমে বসে খেলা দেখছিল, ওরা কেউ বিরাটকে দেখে অবাক হয়নি। চাপের মুখে ওর এরকম ইনিংস দেখে আমরা কেউ একটুও অবাক হইনি।”

বিরাট যে সময় ৯৬ রানে ছিলেন, তখন রোহিত শর্মা ড্রেসিংরুম থেকে তাঁকে ছয় মেরে সেঞ্চুরি পূরণ করার কথা ইশারায় বোঝানোর চেষ্টা করছিলেন। এরপর কোহলির সেঞ্চুরি পূরণ করার পর খুশিতে মেতে উঠতে দেখা যায় রোহিত শর্মাকে।

কোহলির শতরানের প্রশংসা করার পাশাপাশি দলের বোলারদেরও বাহবা জানাতে ভোলেননি রোহিত। তিনি বলেন, “আমরা বল হাতে ভালো পারফর্ম করেছিলাম। আমরা জানতাম উইকেট পরের দিকে স্লো হয়ে যেতে পারে। তবে দলের ব্যাটারদের উপর আস্থা রেখেছিলাম। আমি স্পিনারদের বিশেষ কৃতিত্ব দিতে চাই। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজারা প্রত্যেকেই সেরা পারফর্ম করেছে।”

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত