Sara Tendulkar: শাড়িতে লাস্যময়ী সচিনকন্যাকে দেখে মুগ্ধ, সারা লিখলেন সঙ্গীতের জন্য তৈরি…
সদ্য ইন্সটাগ্রামে সারা তাঁর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যে ছবিতে দেখা গিয়েছে পরনে তাঁর রয়েছে একখানা কারুকাজ করা শাড়ি। সেই ছবি এখন আগুন ঝরাচ্ছে ইন্সটাগ্রামে। শাড়িতে ফুটে ওঠে নারীর সৌন্দর্য। এ কথা অনেকেই বলে থাকেন। সচিন-কন্যা সারার ক্ষেত্রেও একই কথা বলছেন তাঁর ফ্যানেরা। হঠাৎ কেন শাড়িতে সেজে উঠলেন সারা?

কলকাতা: ফের লাইমলাইটে সচিনকন্যা। সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মেয়ে বেশ সক্রিয়। তিনি কোথায় যান, কী খান, কী পরেন সব আপডেট তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ইন্সটাগ্রামে। ফের একবার নেটদুনিয়ায় ঝড় তুললেন সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। সদ্য ইন্সটাগ্রামে সারা তাঁর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যে ছবিতে দেখা গিয়েছে পরনে তাঁর রয়েছে একখানা কারুকাজ করা শাড়ি। সেই ছবি এখন আগুন ঝরাচ্ছে ইন্সটাগ্রামে। শাড়িতে ফুটে ওঠে নারীর সৌন্দর্য। এ কথা অনেকেই বলে থাকেন। সচিন-কন্যা সারার ক্ষেত্রেও একই কথা বলছেন তাঁর ফ্যানেরা। হঠাৎ কেন শাড়িতে সেজে উঠলেন সারা?
ইন্সটাগ্রামে সারা তেন্ডুলকর তাঁর ৪টি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে শিমারি ডাস্টি পিঙ্ক রঙা একখানা শাড়ি পরেছেন সারা। হালকা মেকআপে বেশ উজ্জ্বল দেখাচ্ছে সারাকে। তাঁর বাঁ হাতে রয়েছে একটি ব্রেসলেট, আংটি। কানে লম্বা ইয়ারিং, কপালে ছোট্ট টিপ সঙ্গে ন্যুড লিপস্টিক। মাত্র ৪ ঘণ্টার মধ্যে সারার ওই পোস্টে সাড়ে ৬ লক্ষরও বেশি লাইক পড়েছে (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি)। সচিনকন্যা এই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘সঙ্গীতের জন্য তৈরি।’
View this post on Instagram
সারার ওই ইন্সটাগ্রাম পোস্টে একাধিক মজার কমেন্ট পড়েছে। অনেকে যেমন সারার শাড়ি লুকের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার শুভমন গিলের খোঁজও করেছেন। সারার সঙ্গে ভারতীয় তারকা ক্রিকেটার শুভমন গিলের নাম একাধিকবার জড়িয়েছে। নেটিজ়েনদের দাবি সারা ও শুভমন প্রেম করছেন। কিন্তু লুকিয়ে। কয়েকদিন আগে শুভমনের বোনের শাহনীলের সঙ্গে এক গাড়িতে সারাকে দেখা গিয়েছিল। তারপর সারা-শুভমনের প্রেমের গুঞ্জন ফের চাউর হয়েছিল। আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যস্ত শুভমন। আর সম্প্রতি কাশ্মীর ট্রিপ থেকে ফিরেছেন সারা। এ বার বিয়ের মরসুম উপভোগ করছেন সচিনের মেয়ে।
