AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: ওদের টাকা কেটে নেওয়া উচিত… ক্ষোভে ফেটে পড়লেন সুনীল গাভাসকর

আইপিএল (IPL) শেষ হওয়ার আগে ইসিবি ইংল্যান্ডের ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য। আর এখানেই আপত্তি তুলেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। সানির মতে, ইংল্যান্ডের ক্রিকেটাররা পুরো টুর্নামেন্টে যদি খেলতে না-ই পারেন, তা হলে মরসুম শুরুর আগে কেন জানাননি।

IPL 2024: ওদের টাকা কেটে নেওয়া উচিত... ক্ষোভে ফেটে পড়লেন সুনীল গাভাসকর
IPL 2024: ওদের টাকা কেটে নেওয়া উচিত... ক্ষোভে ফেটে পড়লেন সুনীল গাভাসকর
| Updated on: May 12, 2024 | 6:20 PM
Share

কলকাতা: নিজের দেশের হয়ে খেলা আগে নাকি আইপিএলে খেলা? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতি মরসুমে একটা সময় এই নিয়ে আলোচনা হয়ে থাকেই। ১৭তম আইপিএলে হঠাৎ এই বিষয় নিয়ে কেন আলোচনা? আইপিএল শেষ হতে চলেছে। তারপরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএল (IPL) শেষ হওয়ার আগে ইসিবি ইংল্যান্ডের ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য। আর এখানেই আপত্তি তুলেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। সানির মতে, ইংল্যান্ডের ক্রিকেটাররা পুরো টুর্নামেন্টে যদি খেলতে না-ই পারেন, তা হলে মরসুম শুরুর আগে কেন জানাননি। তাঁদের বিরুদ্ধে বিসিসিআইকে বড় পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছেন সানি।

মিড ডে-র এক কলামে সুনীল গাভাসকর লিখেছেন, যে ক্রিকেটাররা আইপিএলের পুরো মরসুমে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন অথচ না খেলেই দেশে ফিরে যাওয়ার কথা তুলছেন, তাঁদের আইপিএলের পুরো ফি দেওয়া উচিত নয়। গাভাসকর লেখেন, ‘যে ক্রিকেটাররা দেশের হয়ে খেলার জন্য অন্য কিছুকে গুরুত্ব দেয় না, আমি তাদের পাশে আছি। কিন্তু যারা তাদের ফ্র্যাঞ্চাইজিগুলোকে পুরো মরসুম খেলার প্রতিশ্রুতি দিয়েছে, আর তা পূরণ না করেই সরে দাঁড়াচ্ছে, তারা ঠিক করছে না। ওদের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভুগতে হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর উচিত ক্রিকেটারকে যে অর্থের বিনিময়ে কেনা হয়েছিল, তার থেকে কিছুটা কেটে নেওয়া। প্রত্যেক দেশের ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটাররা আইপিএলে খেললে ১০ শতাংশ টাকা পায়। যে বোর্ড তাদের সিদ্ধান্ত বদল করবে তাদের ১০ শতাংশ কমিশন কেটে নেওয়া উচিত।’

বিসিসিআইকে কথা না দেওয়ার ফল পাওয়া উচিত ইসিবির। সে কথাই বোঝাতে চেয়ে গাভাসকর লেখেন, ‘আইপিএল ছাড়া বিশ্বের কোনও ফ্র্যাঞ্চাইজি লিগেই ক্রিকেটারদের খেলতে দেওয়ার জন্য কোনও দেশের বোর্ড ১০ শতাংশ কমিশন পায় না। বিসিসিআই এত সুযোগ সুবিধা দেয়। কিন্তু বিনিময়ে কিছুই পাচ্ছে না।’

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, যে টিমগুলো প্লে অফের যোগ্যতা অর্জন করবে, সেই টিমে থাকা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য ইসিবির সঙ্গে আলোচনা করছে বিসিসিআই।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা