AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: বিশাখাপত্তনমে নামার আগেই ধাক্কা, বিরাট-জাডেজা পরের টেস্টেও নেই?

বিশাখাপত্তনম টেস্ট শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। তার মধ্যে একের পর এক খবর চাপ বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার (Team India)। এ বার যেন জোড়া বোমা ফাটল ভারতীয় শিবিরে। হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তারপর বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় দ্বিতীয় টেস্টে টিম থেকে বাদ পড়েছেন তিনি। এ বার শোনা গিয়েছে, শুধু দ্বিতীয় টেস্টে নয় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও ফেরা হবে না রবীন্দ্র জাডেজার।

IND vs ENG: বিশাখাপত্তনমে নামার আগেই ধাক্কা, বিরাট-জাডেজা পরের টেস্টেও নেই?
বিশাখাপত্তনমে নামার আগেই ধাক্কা, বিরাট-জাডেজা পরের টেস্টেও নেই?Image Credit: X
| Updated on: Feb 01, 2024 | 6:49 PM
Share

কলকাতা: এত চাপ আর রোহিত শর্মারা রাখবেন কোথায়? বিশাখাপত্তনম টেস্ট শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। তার মধ্যে একের পর এক খবর চাপ বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার (Team India)। এ বার যেন জোড়া বোমা ফাটল ভারতীয় শিবিরে। হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তারপর বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় দ্বিতীয় টেস্টে টিম থেকে বাদ পড়েছেন তিনি। এ বার শোনা গিয়েছে, শুধু দ্বিতীয় টেস্টে নয় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও ফেরা হবে না রবীন্দ্র জাডেজার। এমন কিছু ঘটতে পারে তার আশঙ্কা ছিলই। একইসঙ্গে শোনা গিয়েছে, বিরাট কোহলিও (Virat Kohli) হয়তো তৃতীয় টেস্টে অনিশ্চিত।

ব্যক্তিগত কারণ দেখিয়ে বেন স্টোকসদের বিরুদ্ধে প্রথম ২টো টেস্টে খেলেননি বিরাট কোহলি। সূত্রের খবর বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন। এবং তিনি কবে দেশে ফিরবেন এ বিষয়ে পরিষ্কার কোনও তথ্যও নেই বোর্ডের কাছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের শেষ তিনটে ম্যাচের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি বোর্ড। যতদিন না অবধি বাকি থাকা ৩ টেস্টের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা হবে, ততদিন বিভিন্ন আশঙ্কা ঘুরে ফিরে আসবে।

বিরাট কোহলি রাজকোটে বেন স্টোকসদের বিরুদ্ধে খেলতে নামেন কিনা, তা সময়ই বলবে। কিন্তু রবীন্দ্র জাডেজার চোট পুরোপুরি না সারলে তাঁকে হয়তো রাজকোটে খেলানোর ঝুঁকি নেবে না বোর্ড। এমনিতেও হ্যামস্ট্রিংয়ের চোট সারতে প্রায় ৬-৮ সপ্তাহ সময় লাগে। সেক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি হয়তো রাজকোটে রবীন্দ্র জাডেজার দেখা নাও মিলতে পারে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন