AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অর্ডারের 10 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাচ্ছে Samsung-এর এই ফোন, লাগবে এই অ্যাপ

Samsung Galaxy S24 Series: স্যামসাংয়ের নতুন S24 সিরিজটি ভারত সহ সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এক কথায় আলোড়ন সৃষ্টি করেছে। 18 জানুয়ারি থেকে ভারতে এই ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে এবং মাত্র প্রথম 3 দিনেই 2.5 লক্ষেরও বেশি ফোন বুক করা হয়েছে।

অর্ডারের 10 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাচ্ছে Samsung-এর এই ফোন, লাগবে এই অ্যাপ
| Updated on: Jan 26, 2024 | 1:06 PM
Share

চলতি বছরের 17 জানুয়ারি অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Samsung তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে তিনটি স্মার্টফোন রয়েছে: Samsung Galaxy S24, Samsung Galaxy S24 Plus এবং Samsung Galaxy S24 Ultra। স্যামসাংয়ের নতুন S24 সিরিজটি ভারত সহ সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এক কথায় আলোড়ন সৃষ্টি করেছে। 18 জানুয়ারি থেকে ভারতে এই ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে এবং মাত্র প্রথম 3 দিনেই 2.5 লক্ষেরও বেশি ফোন বুক করা হয়েছে।

10 মিনিটেই পাবেন ডেলিভারি…

এখন এই ফোনটি লাস্ট মিনিট ডেলিভারি গ্রসারি অ্যাপ Blinkit-এও পেয়ে যাবেন। আর আপনার কাছে 10 মিনিটে সেই ফোনের ডেলিভারি করা হবে। এই সুবিধা Apple iPhone 15-এর সময়ও অ্যাপটি দিয়েছিল। BlinkIt এর প্রতিষ্ঠাতা আলবিন্দর ধীন্ডসা তার অফিসিয়াল X অ্যাকাউন্টের মাধ্যমে এই ঘোষণা করেছেন। তিনি টুইটারে একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন যে Samsung Galaxy A24 সিরিজ এখন BlinkIt-এও পাওয়া যাচ্ছে।

অফারও দেওয়া হচ্ছে…

HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে BlinkIt থেকে এই Samsung Galaxy ফোনটি অর্ডার করলে আপনি এতে 5000 টাকার ক্যাশব্যাকও পাবেন। BlinkIt অ্যাপটি ফোনে খোলার পরেই আপনি এই ফোনটি দেখতে পাবেন। Samsung Galaxy S24 5G-এর দাম রাখা হয়েছে 79,999 টাকা। Samsung Galaxy S24 Plus-এর দাম 99,999 টাকা, এবং Samsung Galaxy S24 Ultra-এর দাম 1,29,999 টাকা।

এবার আপনি Samsung Galaxy S24 সিরিজে AI সাপোর্ট ফিচার পাবেন। এছাড়াও, Qualcomm এর নতুন চিপ, ফ্ল্যাট ডিসপ্লে এবং অনেক নতুন ফিচার রয়েছে। নতুন বছরের অন্যতম আলোচিত সিরিজ হয়ে উঠেছে এটি। Samsung Galaxy S24 5G সিরিজ়ের সব ফোনেই গ্যালাক্সি AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হল এই 10 মিনিটে ডেলিভারি কোন কোন জায়গায় পাবেন? দিল্লি এনসিআর, মুম্বাই এবং ব্যাঙ্গালোরে এই সুবিধা দেওয়া হচ্ছে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?