AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hubble Space Telescope: প্রায় একমাস পর অবশেষে ধীরে ধীরে ঠিক হচ্ছে নাসার এই টেলিস্কোপ

১৯৯০ সালে নাসা তার Hubble স্পেস টেলিস্কোপ লঞ্চ করেছিল। জ্যোতির্বিজ্ঞানে বিপ্লব আনতেই এই টেলিস্কোপের উদ্ভাবন হয়েছিল।

Hubble Space Telescope: প্রায় একমাস পর অবশেষে ধীরে ধীরে ঠিক হচ্ছে নাসার এই টেলিস্কোপ
সবকিছু ঠিক থাকলে আর কয়েকদিনের মধ্যেই এই স্পেস টেলিস্কোপ সায়েন্স অবজারভেশন শুরু করতে পারবে বলে জানিয়েছে নাসা। 
| Edited By: | Updated on: Jul 17, 2021 | 7:50 PM
Share

প্রায় একমাস পর ঠিক হয়েছে নাসার Hubble Space Telescope। অবশেষে নতুন করে কাজ শুরু করবে এই স্পেস টেলিস্কোপ। নাসা জানিয়েছে, বেশ জটিল একটি রিমোট রিপেয়ার কাজ সম্পন্ন হয়েছে। এবার ফের অ্যাকশন শুরু করবে Hubble Space Telescope। জুন মাসের মাঝামাঝি সময় থেকেই খারাপ হয়ে গিয়েছিল এই ‘অরবিটিং অবজারভেটরি’। এই টেলিস্কোপের মাধ্যমে মূলত মহাকাশের আশ্চর্য্য সব দৃশ্য দেখার সুযোগ পেতেন সাধারণ মানুষ। কিন্তু গত এক মাসের মধ্যে মহাকাশের কোনও অদ্ভুত দর্শন মনোমুগ্ধকর ছবি পেশ করেনি নাসার Hubble Space Telescope। তবে ফের কাজ শুরু করতে চলেছে এই স্পেস টেলিস্কোপ। আগামী কয়েকদিনের মধ্যেই এই স্পেস টেলিস্কোপের কাজ শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। সেই সঙ্গে আগামী দিনে মহাকাশের নতুন সব অত্যাশ্চর্য্য ছবি বিশ্ববাসী চাক্ষুষ করতে পারবেন বলে জানিয়েছে মার্কিন স্পেস এজেন্সি নাসা।

প্রাথমিক ভাবে নাসা অনুমান করেছিল, Hubble Space Telescope- এর ১৯৮০’র দশকের কম্পিউটারেই কোনও গন্ডগোল দেখা দিয়েছে। কিন্তু সমস্যার গভীরে গিয়ে পর্যবেক্ষণ করায় দেখা যায় ব্যাকআপ পেলোড কম্পিউটারেও ত্রুটি রয়েছে। এরপরই Maryland Goddard Space Flight Center- এর ফ্লাইট কন্ট্রোলাররা সায়েন্স ইন্সট্রুমেন্টের কমান্ড ও ডেটা ইউনিটের দিকে নজর দেন। ২০০৯ সালে স্পেসওয়াকিং নভশ্চররা এই সায়েন্স ইন্সট্রুমেন্ট ইনস্টল করেছিলেন নাসার Hubble Space Telescope- এ। ইতিমধ্যেই ব্যাকআপ ইকুইপমেন্টগুলি সাফল্যের সঙ্গে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পেলোড কম্পিউটারটিকে সরানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আর কয়েকদিনের মধ্যেই এই স্পেস টেলিস্কোপ সায়েন্স অবজারভেশন শুরু করতে পারবে বলে জানিয়েছে নাসা।

১৯৯০ সালে নাসা তার Hubble স্পেস টেলিস্কোপ লঞ্চ করেছিল। জ্যোতির্বিজ্ঞানে বিপ্লব আনতেই এই টেলিস্কোপের উদ্ভাবন হয়েছিল। মহাকাশ, ছায়াপথ, গ্রহ-নক্ষত্র… এইসব প্রসঙ্গে আদি ধারণা পরিবর্তন করে, নতুনভাবে সকলের কৌতূহল নিবারণের জন্যই আবিষ্কার করা হয়েছিল Hubble স্পেস টেলিস্কোপ। মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা ছাড়াও মহাকাশে যে আরও অসংখ্য ছায়াপথ রয়েছে সেই ধারণা দিয়েছে নাসার এই Hubble স্পেস টেলিস্কোপ। পৃথিবী থেকে ৫৪৭ কিলোমিটার উচ্চতায় অরবিটে থেকে ৩১ বছর পার করে ফেলেছে নাসার এই টেলিস্কোপ।

অন্যদিকে, চলতি বছরের শেষে সম্ভবত Hubble স্পেস টেলিস্কোপের সাকসেসর হিসেবে James Webb Space Telescope লঞ্চ করতে চলেছে নাসা।

আরও পড়ুন- সৌর ঝড়ের তাণ্ডবে পৃথিবীর কতটা ক্ষতি হতে পারে জানেন?

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের