AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: বাথরুমে পড়েছিল সদ্যোজাত, মুখে করে নিয়ে গেল কুকুর! ফের সামনে সরকারি হাসপাতালের বিপন্নতা

Bankura: পরে দেখা যায়, একটি কুকুর ওই অপরিণত শিশুকে মুখে করে নিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে। দৃশ্য দেখার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা শুরু হয়।

Bankura: বাথরুমে পড়েছিল সদ্যোজাত, মুখে করে নিয়ে গেল কুকুর! ফের সামনে সরকারি হাসপাতালের বিপন্নতা
কুকুরের মুখে সদ্যোজাতImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 4:23 PM
Share

বাঁকুড়া: অপরিণত শিশুকে মুখে করে নিয়ে যাচ্ছে কুকুর! চরম মর্মান্তিক ছবি ধরা পড়েছে সোনামুখী হাসপাতালে। চরম গাফিলতি হাসপাতাল কর্তৃপক্ষের। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামের প্রিয়া রায় নামের এক প্রসূতি সোমবার রাতে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে।

পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক তাঁর ইউরিন টেস্টের কথা বলে। স্বাভাবিকভাবেই ওই প্রসূতি ইউরিন সংগ্রহের জন্য বাথরুমে যান । পরিবারের দাবি, সেখানেই প্রিয়া অপরিণত শিশুর জন্ম দেন। তড়িঘড়ি পরিবারের লোকজন কর্তব্যরত নার্সদের ডাকেন। অভিযোগ, ঘটনার গুরুত্ব বোঝার পরও নার্সরা আসতে অনেক দেরি করেন। পরিবারের দাবি, পরে প্রিয়া প্রসূতি বিভাগে নিয়ে গেলেও সদ্যোজাত সেখানেই পড়ে থাকে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ওই অপরিণত শিশুকে দেখতে এলে দেখা যায় সেখানে আর নেই।

পরে দেখা যায়, একটি কুকুর ওই অপরিণত শিশুকে মুখে করে নিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে। দৃশ্য দেখার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ । এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ বেগতিক বুঝে তড়িঘড়ি প্রসূতি মাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হাসপাতালে নিরাপত্তা নিয়ে এবং হাসপাতালের স্টাফেদের গাফিলতি নিয়ে। সকালবেলাতেও দেখা যায় হাসপাতাল চত্বরে একাধিক পথ কুকুর ঘোরাফেরা করছে ।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন, রাতে যাঁরা ডিউটিতে ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করে দেখা হবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?