AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: লোকসভার আগে ধাক্কা বাম-তৃণমূলের, লকেটের হাত ধরে পদ্মে একশো পরিবার

Bankura: এদিনের কর্মসূচিতে দলবদলের নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি শমীক পাল ও সিপিএম এর প্রাক্তন লোকাল কমিটির সদস্য দয়াময় সিংহ। তাঁদের হাত ধরেই একশোটি পরিবার বিজেপিতে যোগ দেয়।

Bankura: লোকসভার আগে ধাক্কা বাম-তৃণমূলের, লকেটের হাত ধরে পদ্মে একশো পরিবার
লকেটের হাত ধরে শক্তি বৃদ্ধি পদ্মের Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jan 05, 2024 | 5:32 PM
Share

বাঁকুড়া: সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। সলতে পাকানোর কাজ চলছে পুরোদমে। এরইমধ্যে ফের বড়সড় ভাঙন তৃণমূল, সিপিএমে। দুই শিবির ছেড়ে প্রায় একশোটি পরিবার যোগ দিল বিজেপিতে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধাম এলাকায় এদিন একটি দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনিই দলে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই দলবদলকে কেন্দ্র করেই বর্তমানে জেলার রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। 

এদিনের কর্মসূচিতে দলবদলের নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি শমীক পাল ও সিপিএম এর প্রাক্তন লোকাল কমিটির সদস্য দয়াময় সিংহ। তাঁদের হাত ধরেই একশোটি পরিবার বিজেপিতে যোগ দেয়। লোকসভা নির্বাচনের আগে এই বিশাল যোগদান পর্ব দলের কর্মীদের মনোবল আরও অনেকটাই বাড়াবে বলে মনে করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি শমীক পালের দাবি, আসলে তৃণমূলের কোনও নৈতিকতাই নেই। কয়লা চোর, বালি চোরে দলটা ভরে গিয়েছে। তাই চোরেদের দল ছেড়ে জাতীয়তাবাদী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে এলেন তাঁরা। 

সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া লোকাল কমিটির প্রাক্তন সদস্য দয়াময় সিংহর দাবি, মোদী-শাহের হাত ধরে দেশ যাবে এগিয়ে যাচ্ছে তাতে তিনি প্রভাবিত হয়েছেন। খুবই ভাল লেগেছে। তাঁদের দেখানো দিশাতে চলতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তবে তৃণমূলের সাফ দাবি, বিজেপির সঙ্গে তাঁদের নৈতিক লড়াই রয়েছে। দলের বিরুদ্ধে কোনও ক্ষোভ থাকলে তা দলের মধ্যেই জানানো যেত। বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত আদপে নৈতিক বিচ্যুতিরই সামিল।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...