AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ‘বিজেপি নেতাদের কড়াইয়ে সেদ্ধ করব’, বিতর্কে তৃণমূল নেতা

Bankura: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বেলাগাম মন্তব্য শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের মুখে। এবার তৃণমূলের যুব সভাপতির মুখে শোনা গেল বেলাগাম মন্তব্য। বুধবার বাঁকুড়া এক নম্বর ব্লকের কেঞ্জাকুড়ায় দলীয় একটি কর্মসূচিতে যোগ  দেন যুব তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি রাজীব দে

Bankura: 'বিজেপি নেতাদের কড়াইয়ে সেদ্ধ করব', বিতর্কে তৃণমূল নেতা
বিতর্কে তৃণমূল নেতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 04, 2024 | 4:22 PM
Share

বাঁকুড়া: সভামঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থীকে ধান সেদ্ধ করার কড়াইয়ে সেদ্ধ করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার যুব সভাপতি রাজীব দে। কেঞ্জাকুড়ায় দলের এক কর্মসূচিতে যোগ দিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন রাজীব দে।

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বেলাগাম মন্তব্য শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের মুখে। এবার তৃণমূলের যুব সভাপতির মুখে শোনা গেল বেলাগাম মন্তব্য। বুধবার বাঁকুড়া এক নম্বর ব্লকের কেঞ্জাকুড়ায় দলীয় একটি কর্মসূচিতে যোগ  দেন যুব তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি রাজীব দে। তিনি বলেন, ” ২০১৪ সাল থেকে বিজেপির নেতৃত্বে কেন্দ্র যেভাবে আমাদের ধানসেদ্ধ কড়াইয়ে সেদ্ধ করছে, তাতে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হবেন তাঁকে আমরা ধান সেদ্ধ কড়াইয়ে সেদ্ধ করে সর্বনাশ করে দেব।”

তৃনমূল যুব নেতার এই মন্তব্য সামনে আসতেই তৈরি হয়েছে বিতর্ক। পরে তিনি নিজের পক্ষে বলেন, “একশো দিনের কাজ থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি সব বিষয়েই যেভাবে কেন্দ্র সরকার এ রাজ্যের মানুষকে সেদ্ধ করে চলেছে, তাতে আগামীদিনে মানুষই তাঁদের রাজনৈতিক ভাবে সেদ্ধ করে দেবে। সেকথাই তিনি ওই কর্মসূচিতে বলেছেন।”

তৃণমূল যুব সভাপতির এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। বিজেপির দাবি, “সময় যত যাচ্ছে ততই নিজেদের পায়ের তলার মাটি হারাচ্ছে তৃণমূল। আর সেই রাজনৈতিক জমি হারিয়েই এখন তৃণমূল নেতারা আবোল তাবোল বকছেন। তৃণমূল নেতার উত্তেজক এই মন্তব্যের পর ওই এলাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় থাকবে ওই নেতার।”

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়