AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura News: ভয়াবহ দৃশ্য! শহরের নোংরা নর্দমায় মুখ থুবড়ে পড়ে ভ্রুণ

Bankura News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কুচকুচিয়া এলাকায় একটি নর্দমায় এলাকাবাসী দেখতে পান একটি ভ্রুণ মুখ গুঁজে পড়ে রয়েছে। যা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয় তাঁদের। স্থানীয় বাসিন্দাদের ধারণা এই ভ্রুণটি কমপক্ষে ৬ থেকে ৭ মাসের। গর্ভপাত করে ওই ভ্রুণটি কেউ বা কারা নর্দমার মধ্যে ফেলে গিয়েছে।

Bankura News: ভয়াবহ দৃশ্য! শহরের নোংরা নর্দমায় মুখ থুবড়ে পড়ে ভ্রুণ
এই ড্রেনেই পড়ে ছিলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 12:55 PM
Share

বাঁকুড়া: নর্দমার ভিতরে পড়ে রয়েছে মৃত ভ্রুণ। সাত সকালে যা দেখে জোর চাঞ্চল্য ছড়াল। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা জানতে পারা যায়নি। ঘটনাস্থল বাঁকুড়ার সাত নম্বর ওয়ার্ডের কুচকুচিয়া এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। কে বা কারা ওই ভ্রুণ তার তদন্ত শুরু করেছে। শুধু তাই নয়, পুলিশ ভ্রুণটি উদ্ধারও করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কুচকুচিয়া এলাকায় একটি নর্দমায় এলাকাবাসী দেখতে পান একটি ভ্রুণ মুখ গুঁজে পড়ে রয়েছে। যা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয় তাঁদের। স্থানীয় বাসিন্দাদের ধারণা এই ভ্রুণটি কমপক্ষে ৬ থেকে ৭ মাসের। গর্ভপাত করে ওই ভ্রুণটি কেউ বা কারা নর্দমার মধ্যে ফেলে গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে গিয়ে ভ্রুণটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়।

বিবেক দত্ত নামে এক এলাকাবাসী বলেন, “সকালে উঠে খবর পেলাম একটা বাচ্চা পড়ে রয়েছে। বাইরে থেকে কেউ ফেলে গিয়েছে। নয়ত কোথা থেকে আসবে। তবে যে বা যারা এই কাজ করছে তাদের উপযুক্ত শাস্তি চাইছি।” আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, “সকালবেলা অনেক চিৎকার হচ্ছিল। আমরা বুঝতে পারিনি কী হয়েছে। তারপর যখন জানতে পারলাম একটা বাচ্চা নর্দমায় পড়ে রয়েছে।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ