AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: ‘বাঘে’র চোখে জল; মেয়ে এমন কী বললেন, কেঁদে ফেললেন অনুব্রত?

Anubrata Mondal: সেখানে আরও কয়েকজন ঘনিষ্ঠ লোকজনও ছিলেন। কথা চলছিল তাঁদের। হঠাৎই আবেগঘন হয়ে পড়েন সুকন্যা। কিছু একটা বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। খুব স্পষ্ট কিছু শোনা না গেলেও, কারও প্রতি অভিমানেরই বহিঃপ্রকাশ বলেই মনে হচ্ছিল।

Anubrata Mondal: 'বাঘে'র চোখে জল; মেয়ে এমন কী বললেন, কেঁদে ফেললেন অনুব্রত?
চোখে জল অনুব্রতর।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 24, 2024 | 11:41 AM
Share

বীরভূম: তাঁকে বীরভূমের বাঘ বলে সম্বোধন করেন সতীর্থরা। তাঁর জেলমুক্তি হলে বীরের সম্মানে ফেরাতে হবে বলে প্রকাশ্য সভামঞ্চে বলেন খোদ দলনেত্রী। দু’বছর জেলে থাকার পর সেই অনুব্রত মণ্ডল বাড়ি ফিরে ভাসলেন চোখের জলে। সোমবার তিহাড় জেল ছেড়ে বেরোন অনুব্রত মণ্ডল। রাতের বিমানে দিল্লি থেকে কলকাতা ফেরেন। ভোরে দমদম বিমানবন্দরে নেমে গাড়িতে বোলপুর পৌঁছন।

পৌঁছেই বাড়ির অফিসে বসেন। সঙ্গে ছিল মেয়ে সুকন্যা মণ্ডলও। এদিন নিচুপট্টির পার্টি অফিসে নিজের চেয়ারে বসে অনুব্রত মণ্ডল প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন। কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষও ছিলেন সেখানে।

সেখানে আরও কয়েকজন ঘনিষ্ঠ লোকজনও ছিলেন। কথা চলছিল তাঁদের। হঠাৎই আবেগঘন হয়ে পড়েন সুকন্যা। কিছু একটা বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। খুব স্পষ্ট কিছু শোনা না গেলেও, কারও প্রতি অভিমানেরই বহিঃপ্রকাশ বলেই মনে হচ্ছিল।

মেয়ের এভাবে ভেঙে পড়া দেখে আর আবেগ ধরে রাখতে পারেননি এক সময় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসাবে পরিচিত অনুব্রত মণ্ডল। কান্না নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন অনুব্রত। তবে শেষ অবধি পারেননি। দু’হাত দিয়ে চেপে ধরেন চোখ।

বাড়ি ফিরে অতিরিক্ত পরিশ্রমের কারণে এদিন বিশ্রাম নিয়েছেন তিনি। চা এবং ওআরএস খেয়েছেন অনুব্রত। বিকাল নাগাদ রাঙাবিতানে যাওয়ার কথা অনুব্রত মণ্ডলের। মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করার কথা রয়েছে বলেও জোর জল্পনা।

দলীয় সূত্রে খবর, সেই বৈঠকেই বীরভূম জেলার সংগঠন ও রাজনৈতিক আলোচনা হতে পারে। একইসঙ্গে আগামিদিনে বীরভূম জেলার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেই নিয়েও সুপ্রিমোর সঙ্গে কথা বলতে পারেন বীরভূমের কেষ্ট মণ্ডল।

Follow Us
হঠাৎঅভিষেকের বাড়িতে ঢুকে মনিটর খুলে নিয়ে গেল কলকাতা পুলিশ
হঠাৎঅভিষেকের বাড়িতে ঢুকে মনিটর খুলে নিয়ে গেল কলকাতা পুলিশ
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত
ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে, এরপর পার্টিশন গুঁড়িয়ে ফেলা হবে...
ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে, এরপর পার্টিশন গুঁড়িয়ে ফেলা হবে...