AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: প্রকাশ্যে রাস্তায় ঘিরে ধরে ৯ যুবককে একের পর এক কুপিয়ে খুন, কাঠগড়ায় উঠছিল গোটা গ্রাম, ৪৩ বছর পর বড় রায় আদালতের

Birbhum: কোটগ্রাম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মাড়গ্রাম থেকে এসেছিলেন ওই যুবকের দল। সেখানে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। বচসা থেকে হাতাহাতি, শেষে গোটা গ্রাম ঘিরে ধরে নয় যুবককে।

Birbhum: প্রকাশ্যে রাস্তায় ঘিরে ধরে ৯ যুবককে একের পর এক কুপিয়ে খুন, কাঠগড়ায় উঠছিল গোটা গ্রাম, ৪৩ বছর পর বড় রায় আদালতের
শুনানি শেষ নিম্ন আদালতেImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 6:00 PM
Share

সিউড়ি: ঘিরে ধরেছিল গোটা গ্রাম। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হয়েছিল ৯ জন যুবককে। রক্তে ভেসেছিল রাস্তা। হাজার বাধার মধ্যেও থামেনি নৃশংস ‘জনতা’। কোপের পর কোপ। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢোলে পড়েছিল ৯ জনই। আজ নয়, এ ঘটনা ঘটেছিল আজ থেকে ৪৩ বছর আগে। সেই মামলাতেই একযোগে দোষী সাব্যস্ত হলেন ১৩ জন। যদিও থানায় মামলা দায়েক হয়েছিল ৭২ জনের বিরুদ্ধে। 

সূত্রের খবর, ১৯৮১ সালের ৮ অগস্ট তৎকালীন ময়ূরেশ্বর থানার (বর্তমানে মল্লারপুর থানার অন্তর্গত) কোটগ্রামে ৯ যুবককে খুনের অভিযোগ ওঠে। কোটগ্রাম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মাড়গ্রাম থেকে এসেছিলেন ওই যুবকের দল। সেখানে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। বচসা থেকে হাতাহাতি, শেষে গোটা গ্রাম ঘিরে ধরে নয় যুবককে। প্রাণ ভয়ে তাঁরা একটি বাড়িতে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি।   

লঙ্কার গুঁড়ো ছড়িয়ে বাড়ি থেকে বের করে আনা হয় সকলকেই। প্রকাশ্য রাস্তাতেই কুপিয়ে খুন করা হয় নুর হোসেন, শাহজামাল শেখ, আলি হোসেন সহ নয় যুবকেরই। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। সেই সময় বিস্তর চর্চাও হয় তা নিয়ে। এরইমধ্যে যুবকদের পরিবারের লোকজন থানায় অভিযোগ জানালে অ্যাকশনে নামে পুলিশ। যুবকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোটগ্রামের ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। তারপর থেকে চলছিল মামলা। এদিকে মামলা চলাকালীন সময়েই অনেক অভিযুক্তের মৃত্যুও হয়। অনেকে আবার হাজিরাও দেননি। অবশেষে শুনানি শেষে দোষী সাব্যস্ত হলেন ১৩ জন। সোমবার সাজা ঘোষণা। 

Follow Us
SJDA-তে ২০০ কোটি টাকা তছরুপ? এবার স্পেশাল অডিট
SJDA-তে ২০০ কোটি টাকা তছরুপ? এবার স্পেশাল অডিট
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা