AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul-Mamata: একইদিনে উত্তরবঙ্গে রাহুল-মমতা, জোট সঙ্কটের মধ্যে দেখা হবে?

Rahul-Mamata: প্রসঙ্গত, বাংলায় আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছে। বাংলায় ৪২ লোকসভা আসনেই প্রার্থী দিতে চলেছে তৃণমূল। এই প্রেক্ষাপটে রাহুল-মমতা সাক্ষাৎ যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।

Rahul-Mamata: একইদিনে উত্তরবঙ্গে রাহুল-মমতা, জোট সঙ্কটের মধ্যে দেখা হবে?
মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। Image Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 28, 2024 | 1:03 PM
Share

কোচবিহার: এদিনই উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কলকাতা থেকে বিমানে হাসিমারা এয়ারবেসে নেমে হেলিকপ্টারে তার কোচবিহারে আসার কথা দুপুরে। কোচবিহারের A B N Seal কলেজের মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড। রাতে থাকবেন সার্কিট হাউসে। সোমবার কোচবিহার রাসমেলা মাঠে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। একই দিনে উত্তরবঙ্গে আসার কথা রয়েছে রাহুল গান্ধীরও। কংগ্রেসের নেতারা চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বাগডোগরায় নামলে সেই সেই সময় রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করানোর। এমনকী মমতা যাতে রাহুলের র‌্যালিতে যাতে যোগ দেন সেই চেষ্টাও রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে অন্য একটি খবরও আসছে। 

রাহুলে যাত্রা সোমবার বিহারে পৌঁছানোর পর ফের তা মালদহ, মুর্শিদাবাদ হয়ে যাবে। সেই সময়েও উত্তরবঙ্গে থাকছেন মমতা। সেই সময়েও মমতাকে রাহুলের যাত্রায় সামিল করানোর চেষ্টা চলছে। প্রসঙ্গত, বাংলায় আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছে। বাংলায় ৪২ লোকসভা আসনেই প্রার্থী দিতে চলেছে তৃণমূল। এই প্রেক্ষাপটে রাহুল-মমতা সাক্ষাৎ যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। মমতাকে রাহুলের সঙ্গে একইসারিতে রেখে কংগ্রেস নেতারা জোট অটুট রাখার বার্তা বিজেপিকে দেওয়ার চেষ্টা করছেন বলেই মনে করা হচ্ছে। 

বাগডোগরা বিমান বন্দরে নামার পর রাহুল সরাসরি চলে যাবেন জলপাইগুড়ি। জলপাইগুড়িতে কর্মসূচি শেষে ন্যায় যাত্রার নির্দিষ্ট গাড়ি করে শিলিগুড়ি আসার কথা রয়েছে। থানা মোড় থেকে এয়ারভিউ মোড় অবধি একটি পদযাত্রা হওয়ার কথা রয়েছে। এয়ারভিউ মোড়ে রাহুল গান্ধী জনসভা করার অনুমতি চেয়েছিলেন কিন্তু পুলিশের তরফে দেওয়া হয়নি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সাজো সাজো রব কোচবিহারে। রাজবংশী স্কুলের উদ্বোধন সহ কোচবিহার শহরকে হেরিটেজ শহর ঘোষণা সহ একাধিক কর্মসূচি থাকার কথা তাঁর এবারের সফরে। 

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত