AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sitalkuchi College: শীতলকুচি কলেজ দুষ্কৃতীদের আঁতুড়ঘড়? TMC-র ছাত্রনেতার কোমরে বন্দুক উঁকি দিতেই উঠছে প্রশ্ন

Sitalkuchi College: এ ঘটনা সামনে আসার পর থেকে কার্যত গোটা জেলাজুড়ে চর্চায় শীতলকুচি কলেজ। কিছুদিন আগেই ঘোষণা হয়েছে কলেজের নতুন ইউনিট কমিটি। ইউনিট ঘোষণার পর থেকেই একের পর এক ঘটনা ঘটছে কলেজে।

Sitalkuchi College: শীতলকুচি কলেজ দুষ্কৃতীদের আঁতুড়ঘড়? TMC-র ছাত্রনেতার কোমরে বন্দুক উঁকি দিতেই উঠছে প্রশ্ন
শোরগোল এলাকার রাজনৈতিক মহলে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 15, 2024 | 1:18 PM
Share

শীতলকুচি: বন্দুক নিয়ে ঘুরছেন ছাত্র নেতা। শীতলকুচি কলেজ যেন দুষ্কৃতীদের আঁতুড়ঘড়! ঘটছে একের পর এক ঘটনা। এবার কলেজের মধ্যে উদ্ধার দেশি বন্ধুক! তাতেই এলাকার নাগরিক মহলের পাশাপাশি চাপানউতোর চলছে শিক্ষা মহলের অন্দরেও। শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে বন্দুক নিয়ে কেউ ঘোরাঘুরি করতে পারে কী করে? সেই প্রশ্ন উঠেছে। 

এ ঘটনা সামনে আসার পর থেকে কার্যত গোটা জেলাজুড়ে চর্চায় শীতলকুচি কলেজ। কিছুদিন আগেই ঘোষণা হয়েছে কলেজের নতুন ইউনিট কমিটি। ইউনিট ঘোষণার পর থেকেই একের পর এক ঘটনা ঘটছে কলেজে। শনিবার ঘটে গেল আরও এক ঘটনা। শনিবারই সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বৈঠক ছিল কলেজে। সূত্রের খবর, বৈঠক চলাকালীন সময়েই তৃণমূল ছাত্র পরিষদের শীতলকুচি কলেজের প্রাক্তন ছাত্র নেতা মাসুম আখতার সঙ্গীদের নিয়ে কলেজে আসেন। তারপরই তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সদস্যদের সঙ্গে ঝামেলা শুরু হয়ে যায়। 

বদানুবাদ যখন চরমে উঠেছে সেই সময় মাসুমের কোমরে থাকা দেশি বন্দুক মাটিতে পড়ে যায় বলে অভিযোগ। মাসুমের নামে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই শীতলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করেছে। যদিও পুলিশ আসার আগে কলেজ থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছাত্র নেতা। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযুক্তর খোঁজ চলছে। এদিকে এ ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কলেজের সার্বিক নিরাপত্তা নিয়ে। 

Follow Us