AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: দিনে ২০০ টাকা আয় করতে ছোটে কালঘাম, ১৬ বছরের পুরনো নেশাতেই আমূল বদলে গেল বালুরঘাটের সবজি বিক্রেতার জীবন

Balurghat: বিশ্বনাথবাবুর স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে ছোট্ট সংসার। সকালবেলা ঘুম থেকে উঠেই বাজার থেকে সবজি কিনে তা পাড়ায় পাড়ায় বিক্রি করা রোজকার রুটিন। প্রতিদিন মেরেকেটে দু’শো টাকা ঘরে আনতে কালঘাম ছুটে যায়। এবার সেই বাড়িতেই সকলের মুখে হাসি।

Balurghat: দিনে ২০০ টাকা আয় করতে ছোটে কালঘাম, ১৬ বছরের পুরনো নেশাতেই আমূল বদলে গেল বালুরঘাটের সবজি বিক্রেতার জীবন
খুশির হাওয়া পরিবারে Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: May 23, 2024 | 10:36 PM
Share

বালুরঘাট: ৩০ টাকার লটারির টিকিট কেটে কোটিপতি বালুরঘাটের এক সবজি ব্যবসায়ী। যখন খবরটা শুনলেন তখন তো কার্যত আকাশ থেকে পড়ার অবস্থা। নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না বালুরঘাট শহরের ২ নম্বর ওয়ার্ডের বট কৃষ্ণপল্লী এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ দাস। তবে এখন কিছুটা ভয় ও আতঙ্কে রয়েছেন ওই সবজি ব্যবসায়ী। তবে প্রাপ্ত টাকা দিয়ে নিজের একটা বাড়ি করবেন, ছেলে-মেয়েদের পড়াশোনার পিছনে খরচ করবেন বলে মনস্থির করেছেন বিশ্বনাথ বাবু ও তাঁর স্ত্রী। একদিন আগে কোটি টাকা পাওয়ার খবর জানতে পারলেও এক প্রকার চুপচাপই ছিলেন বিশ্বনাথ বাবু। বৃহস্পতিবার রাতে কোটি টাকা পুরস্কার মাইকিং হওয়ার পর এলাকায় জানাজানি হয় বিষয়টি।

বিশ্বনাথবাবুর স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে ছোট্ট সংসার। সকালবেলা ঘুম থেকে উঠেই বাজার থেকে সবজি কিনে তা পাড়ায় পাড়ায় বিক্রি করা রোজকার রুটিন। প্রতিদিন মেরেকেটে দু’শো টাকা ঘরে আনতে কালঘাম ছুটে যায় বিশ্বনাথবাবুর। এদিকে ছেলে-মেয়েরা বড় হচ্ছে। পড়াশোনা খরচ বাড়ছে। সঙ্গে বাড়ছে সংসার খরচ। সংসারের হাল ধরতে সম্প্রতি স্ত্রী পরিচারিকার কাজ নিয়েছেন। 

বছর চৌত্রিশের বিশ্বনাথ দাস ১৮ বছর বয়স থেকে লটারির টিকিট কাটেন। এই লটারির টিকিট কাটা নিয়ে প্রায়দিনই সংসারে অশান্তি লেগেই থাকত। অভাবের সংসারে কেন এই লটারির টিকিট কাটার নেশা! প্রায়ই বিশ্বনাথবাবুকে শুনতে হত এ কথা। কিন্তু, কে জানত একদিন তার এই নেশাতেই ঘরে আসবে লক্ষ্মী! তবে বেশ কয়েকবার লটারি কেটে অল্প কিছু টাকা করে পেয়েছেন বিশ্বনাথবাবু। বুধবার রাতে বাড়ি ফেরার আগে পাওয়ার হাউজ এলাকার রোহিত চৌধুরী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ টাকার টিকিট কেটেছিলেন তিনি। তাতেই ঘোরে ভাগ্যের চাকা। ওই টিকিটেই এক কোটি টাকা পেয়েছেন তিনি। 

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়