AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: পাট ক্ষেতের ভিতর থেকে ভেসে আসছিল মানুষ পচা গন্ধ! আলপথ দিয়ে এগোতেই…

Balurghat: পাট ক্ষেতের মধ্যে পড়ে রয়েছে অজ্ঞাত পরিচয় এক যুবকের আধপচা দেহ। পচনের কারণে দেহ কিছুটা ফুলে উঠেছে। গোটা শরীর নীলচে হয়ে গিয়েছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাট ব্লকের অন্তর্গত এই পঞ্চায়েতের চকফরিদ এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে।

Balurghat: পাট ক্ষেতের ভিতর থেকে ভেসে আসছিল মানুষ পচা গন্ধ! আলপথ দিয়ে এগোতেই...
বালুরঘাটে পাট ক্ষেত থেকে উদ্ধার আধপচা দেহImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 25, 2024 | 4:34 PM
Share

বালুরঘাট: পিচের রাস্তা। দু’পাশে বড় বড় সবুজ গাছ। আর রাস্তার ধার দিয়ে সুবিশাল পাট ক্ষেত। রাস্তার ধার দিয়ে কিছুদূর অন্তর অন্তর নেমে গিয়েছে আল পথ। সেই আল পথ ধরে পাট ক্ষেতের ভিতর কিছুটা এগিয়ে যেতেই বিকট গন্ধ। মানুষ পচা গন্ধ। আরও কিছুটা এগোতেই চক্ষু চড়কগাছ এলাকাবাসীদের। পাট ক্ষেতের মধ্যে পড়ে রয়েছে অজ্ঞাত পরিচয় এক যুবকের আধপচা দেহ। পচনের কারণে দেহ কিছুটা ফুলে উঠেছে। গোটা শরীর নীলচে হয়ে গিয়েছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাট ব্লকের অন্তর্গত এই পঞ্চায়েতের চকফরিদ এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে।

পাট ক্ষেতের মধ্যে এই আধ পচা দেহ পড়ে থাকার বিষয়টি প্রথম নজরে আসে গ্রামের সাধারণ মানুষজনেরই। আজ সকালে রাস্তার ধার দিয়ে যাঁরা চলাচল করছিলেন, তাঁদের নাকে পচা দুর্গন্ধ আসছিল। এরপর সেই দুর্গন্ধের উৎস খুঁজতে শুরু করতেই পাট ক্ষেতের মধ্যে দেখা যায় এই ভয়ঙ্কর কাণ্ড। অজ্ঞাত পরিচয় ওই যুবকের মাথার দিকে রক্তের চিহ্নও পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এদিকে দেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা খবর দেন থানায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বালুরঘাট থানার পুলিশ। দেহটি পাট ক্ষেত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, সেটি এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে এ বিষয়ে দিশা মিলতে পারে। এদিকে পুলিশ ইতিমধ্য়েই গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে এবং মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবকের মৃত্যু খুব বেশিদিন আগে নাও ঘটতে পারে। গতকাল বা গত পরশু সকালের দিকে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। অত্যাধিক গরমের কারণেই শরীরে পচন ধরে থাকতে পারে বলে অনুমান তাঁদের।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত