AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri: মহিলা-নিরাপত্তায় এবার বড় পদক্ষেপ, পুজোয় থাকবে ‘পিঙ্ক ভ্যান’

Siliguri: বৃহস্পতিবার পুজো নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে। শিলিগুড়ির সমস্ত পুজোমণ্ডপগুলিকে নিয়ে এই বৈঠক হয় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। মূলত এই বৈঠকের মধ্য দিয়ে পুজোর সময় পুজো উদ্যোক্তাদের কী কী করণীয়, সেই বিষয়টি তুলে ধরা হয়।

Siliguri: মহিলা-নিরাপত্তায় এবার বড় পদক্ষেপ, পুজোয় থাকবে 'পিঙ্ক ভ্যান'
পুলিশের বৈঠক।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 13, 2024 | 10:24 AM
Share

শিলিগুড়ি: আরজি করকাণ্ডের আবহে নারী-নিরাপত্তা নিয়ে আবারও জোরাল সওয়াল উঠছে। সামনেই পুজোর মরসুম। কোনওভাবেই নারীনিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের। পুজোর সময় নারীদের জন্য বিশেষ নিরাপত্তার কথা মাথায় রেখে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যান চালু করা হচ্ছে।

চালু করা হচ্ছে পিঙ্ক ভ্যান। পুজোর শহরে টহল দেবে এই গাড়ি। পিঙ্ক ভ্যানে থাকবেন একজন মহিলা পুলিশ অফিসার এবং সাতজন মহিলা পুলিশ কনস্টেবল। মূলত এই পিঙ্ক ভ্যান পুজোর দিনগুলো শহর শিলিগুড়ির আনাচে কানাচে পৌঁছে যাবে।

এছাড়াও নারী নিরাপত্তার কথা মাথায় রেখে চালু করা হচ্ছে বিশেষ অ্যাপ। প্রত্যেকবারের মতো পুলিশের তরফে বিশেষ নজরদারি চালানো হবে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে। থাকবে সাদা পোশাকে পুলিশ কর্মীরা।

বৃহস্পতিবার পুজো নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে। শিলিগুড়ির সমস্ত পুজোমণ্ডপগুলিকে নিয়ে এই বৈঠক হয় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। মূলত এই বৈঠকের মধ্য দিয়ে পুজোর সময় পুজো উদ্যোক্তাদের কী কী করণীয়, সেই বিষয়টি তুলে ধরা হয়।

বৈঠকে শেষে শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকার বলেন, “সব বিভাগকে নিয়ে বৈঠক হল। আমরা এবার পুজোয় পিঙ্ক মোবাইল ভ্যান রাখব। সরকার একটা অ্যাপও আনছে নিরাপত্তার জন্য।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?