AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Bengal University: কীভাবে হত প্রশ্ন ফাঁস? সরব বিভাগীয় প্রধান, হইচই উত্তরবঙ্গ মেডিক্যালে

North Bengal University: এখন ছাত্র বিক্ষোভের পর মেডিকেল কলেজের কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে প্রশ্নপত্র ডাউনলোডের সময় এখন থেকে ডিন এবং বিভাগীয় আধিকারিকেরা হাজির থাকবেন। এরইমধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন মনোরোগ বিভাগীয় প্রধান ও প্রাক্তন সুপার নির্মল বেরা।

North Bengal University: কীভাবে হত প্রশ্ন ফাঁস? সরব বিভাগীয় প্রধান, হইচই উত্তরবঙ্গ মেডিক্যালে
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 11, 2024 | 4:42 PM
Share

শিলিগুড়ি: অভিযোগের অন্ত নেই। সূত্রের খবর, এমবিবিএস পরীক্ষার আগে প্রশ্নপত্র পোর্টালে আপলোড হয়ে যেত। তা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডাউনলোড করতেন ডিনের দফতরের কর্মীরা। অভিযোগ, প্রশ্নপত্র ডাউনলোডের পরে তা নির্দিষ্ট Whatsapp গ্রুপের মাধ্যমে পৌঁছে যেত প্রভাবশালী পড়ুয়াদের কাছে। শোনা যাচ্ছে, সবটাই নাকি সবাই জানতেন। কিন্তু অজানা কারণেই পদক্ষেপ করা হয়নি। 

এখন ছাত্র বিক্ষোভের পর মেডিকেল কলেজের কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে প্রশ্নপত্র ডাউনলোডের সময় এখন থেকে ডিন এবং বিভাগীয় আধিকারিকেরা হাজির থাকবেন। এদিন মনোরোগ বিভাগীয় প্রধান ও প্রাক্তন সুপার নির্মল বেরা বলেন, শুনেছি ডিনের অফিসে প্রশ্ন ডাউনলোডের পরেই তা Whatsapp গ্রুপে দিত অসাধু একটি চক্র। করছেন আরও বিস্ফোরক অভিযোগ। বলছেন, “থ্রেট কালচারের কারণেই সুপারের পদ থেকে আমাকে সরে যেতে হয়েছিল। নানা টেন্ডার থেকে শুরু করে বহু ক্ষেত্রে দুর্নীতি রয়েছে। থ্রেট কালচারের পাশে দাঁড়ানো যাবে না।”  

অন্যদিকে এদিন কলেজ কাউন্সিল বৈঠক চলাকালীন মেডিকেল কলেজে আসেন ‘থ্রেট কালচারে’  অভিযুক্ত হাউসস্টাফ ঋতুরম্ভ সরকার। আসেন তাঁর বাবা-মা। ইতিমধ্যেই ঋতুরম্ভকে কলেজ থেকে টার্মিনেট করা হয়েছে। যদিও ঋতুরম্ভের দাবি তাঁকে ফাঁসানো হয়েছে।  

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?