AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dengue: ডেঙ্গি পরিস্থিতি ভাবাচ্ছে, পুরএলাকা ধরে সতর্ক করা হল…

Dengue: জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি রক্ত পরীক্ষা করানোর কথা বলছেন স্বাস্থ্য কর্তারা। হুগলি জেলায় চলতি বছরে ১৯০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর থেকে প্রতিটা ব্লক, মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালে ডেঙ্গি পরীক্ষার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন সেখানে রক্ত পরীক্ষাও করা হচ্ছে।

Dengue: ডেঙ্গি পরিস্থিতি ভাবাচ্ছে, পুরএলাকা ধরে সতর্ক করা হল...
প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Jul 27, 2024 | 9:21 PM
Share

হুগলি: বর্ষা এলেই ডেঙ্গি আতঙ্কে কাঁপে হুগলির বিস্তীর্ণ এলাকা। এবারও ডেঙ্গির দাপট শুরু। বলাগড় ব্লকে ময়দানে খোদ হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। স্পেশাল স্ক্রিনিং,বাড়ি বাড়ি গিয়ে জ্বরের খোঁজ নিচ্ছেন তিনি। বলাগড় ব্লকে ৩২ জন ডেঙ্গি আক্রান্ত বলে খবর। শুধু গুপ্তিপাড়া-১ গ্রামপঞ্চায়েতেই সংখ্যাটা ২৪ জন বলে জানা যাচ্ছে।

সারদানগর গ্রামে ২১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। শনিবার সেই গ্রামে স্পেশ্যাল স্ক্রিনিং ক্যাম্প করা হয়। হুগলি সিএমওএইচ মৃগাঙ্কমৌলি কর, এসিএমওএইচ সৌমেন দত্ত, বলাগড়ের বিএমওএইচ জয়দীপ বড়ুয়া সকলেই ছিলেন সেখানে।

ডানকুনি, চাপদানি, রিষড়া, চুঁচুড়া পুরএলাকায় ডেঙ্গির বেশি প্রকোপ। ব্লকের মধ্যে বলাগড়, মগরা ভাবাচ্ছে জেলা স্বাস্থ্য দফতরকে। জাঙ্গিপাড়ার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মূলত নিকাশি নালা নিয়ে অভিযোগ সিএমওএইচের। মৃগাঙ্কমৌলি কর বলেন, “এটা তো ম্যানমেইড। মানুষ যত বাড়িতে জল জমিয়ে রাখবেন, মশার বংশ বাড়বে। এলাকায়ও জল জমা মানেই বিপদ বাড়বে। আমরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনও করি। মানুষ সচেতন হলে আমরা এই বিপদ নিয়ন্ত্রণ করতে পারব।”

জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি রক্ত পরীক্ষা করানোর কথা বলছেন স্বাস্থ্য কর্তারা। হুগলি জেলায় চলতি বছরে ১৯০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর থেকে প্রতিটা ব্লক, মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালে ডেঙ্গি পরীক্ষার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন সেখানে রক্ত পরীক্ষাও করা হচ্ছে।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?