AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ফতোয়ার তোয়াক্কা করি না’, তারকেশ্বরে পূণ্যার্থীদের পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছেন মাবুদ আলি

Tarakeswar Temple: কেউ ৩০ কিলোমিটার, কেউ ৪০ কিলোমিটার রাস্তা হেঁটে যাচ্ছেন ওই মন্দিরে। শ্রাবণ মাসে এই রীতি মেনে অনেকেই যান তারকেশ্বরে। পথে কেউ এগিয়ে দেন খাবার, কেউ দেন জল। রবিবার দেখা গেল পায়ে ব্যাথা কমানোর ওষুধ দিচ্ছেন মাবুদ আলি, দিচ্ছেন জল, বিস্কুটও।

'ফতোয়ার তোয়াক্কা করি না', তারকেশ্বরে পূণ্যার্থীদের পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছেন মাবুদ আলি
তারকেশ্বরে মাবুদ আলিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 05, 2024 | 9:55 AM
Share

তারকেশ্বর: শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ। হুগলির তারকেশ্বরের পথে শনিবার থেকেই বেড়েছে শিব-ভক্তদের ভিড়। ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে মন্দিরে যান ভক্তরা। আর সেই ভক্তদের সেবা করতে এগিয়ে এলেন মাবুদ আলি, সঈদ উজ্জামানরা। বৈদ্যবাটি বা শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে রবিবার দুপুর থেকেই তারকেশ্বর মন্দিরের দিকে যাচ্ছেন লক্ষ লক্ষ পূণ্যার্থী। পরম যত্নে তাঁদের সেবা করতে দেখা গেল মাবুদ,সঈদদের।

কেউ ৩০ কিলোমিটার, কেউ ৪০ কিলোমিটার রাস্তা হেঁটে যাচ্ছেন ওই মন্দিরে। শ্রাবণ মাসে এই রীতি মেনে কাঁধে বাঁক নিয়ে অনেকেই যান তারকেশ্বরে। পথে কেউ এগিয়ে দেন খাবার, কেউ দেন জল। রবিবার দেখা গেল পায়ে ব্যাথা কমানোর ওষুধ দিচ্ছেন মাবুদ আলি, দিচ্ছেন জল, বিস্কুটও।

মাবুদ আলি মনে করেন বাংলা হল সম্প্রীতির জায়গা আর মানব সেবাই হল আসল ধর্ম। তাই কোন ধর্মের মানুষকে সেবা করছেন, তা আলাদা করে ভাবেন না তিনি। এর মানুষের সেবা করেই পৃথিবী ত্যাগ করতে চান মাবুদ। তিনি বলেন, “কে কী ফতোয়া দিল, তাতে আমি গুরুত্ব দিই না। অনেক কষ্ট করে ওরা যাচ্ছে। ৮-১০ ঘণ্টা খালি পায়ে হাঁটছে। এই বিশ্বাসটাই তো বড় কথা।” ধর্মের প্রতি এই বিশ্বাসটাই নাড়িয়ে দিয়েছে মাবুদ আলিকে। তাই ডানকুনি থেকে মানুষের সেবা করতে তিনি ছুটে গিয়েছেন তারকেশ্বরে। তাঁর কথায়, ‘যে যার ধর্ম, সে তার মতো পালন করুক। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম।’

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?