AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: তৃণমূলের দলাদলি তুঙ্গে, একজন যোগদান করাচ্ছেন, অন্যজন বলছেন, ‘মিথ্যে’

এবারের লোকসভা ভোটে জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডে তৃণমূল ১৭ হাজার ভোটে পিছিয়ে ছিল। একুশের বিধানসভা ভোটেও পিছিয়ে ছিল। অথচ গত পুরনির্বাচনে ২৫টি ওয়ার্ডের মধ্যে ২২টি ওয়ার্ডে জিতেছিলে তৃণমূল। তৃণমূলের টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় আবার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও।

TMC: তৃণমূলের দলাদলি তুঙ্গে, একজন যোগদান করাচ্ছেন, অন্যজন বলছেন, 'মিথ্যে'
তপন বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণ দাস।
| Edited By: | Updated on: Aug 06, 2024 | 11:08 AM
Share

জলপাইগুড়ি: তৃণমূলের এক নেতা দলে যোগদান করাচ্ছেন, আরেক নেতা বলছেন, দলের লোককেই পতাকা ধরাচ্ছেন। জলপাইগুড়িতে শাসকশিবিরে আপাতত এই ছবি ঘিরে জোর তরজা শুরু হয়েছে। তৃণমূল নেতা এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বনাম তৃণমূলেরই টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের এই তরজা এখন শাসক-বিরোধী সব শিবিরেরই আলোচ্য বিষয়।

এবারের লোকসভা ভোটে জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডে তৃণমূল ১৭ হাজার ভোটে পিছিয়ে ছিল। একুশের বিধানসভা ভোটেও পিছিয়ে ছিল। অথচ গত পুরনির্বাচনে ২৫টি ওয়ার্ডের মধ্যে ২২টি ওয়ার্ডে জিতেছিলে তৃণমূল। তৃণমূলের টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় আবার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও।

তাঁর ওয়ার্ডেই রবিবার একটি যোগদান কর্মসূচি হয়। কৃষ্ণ দাসের উপস্থিতিতে যোগদান হয়। ৪০টি পরিবারকে তৃণমূলে যোগদান করান বলেও দাবি করেন। আর এরপরই তপন বন্দ্যোপাধ্যায় সোমবার বিকালে সাংবাদিক সম্মেলন ডাকেন। দাবি করেন, এই যোগদানের কোনও বৈধতাই নেই।

তপন বন্দ্যোপাধ্যায়ের কথায়, “সম্প্রতি দেখা যাচ্ছে দলের শাখা সংগঠনের একজন প্রধান বিভিন্ন ওয়ার্ডে যোগদানের নাম করে দলকে বিব্রত করছেন। দলের নিয়ম রীতি না মেনে তিনি জয়েনিংয়ের নামে যাঁরা ইতিমধ্যেই তৃণমূল করেন, তাঁদের হাতে পতাকা তুলে দিচ্ছেন। এটা জয়েনিংয়ের নামে প্রহসন। তাঁদের হাতেই পতাকা দিয়ে কেউ যদি বলে ৪০টা পরিবার যোগ দিল, এর যৌক্তিকতা কী? শাখা সংগঠনের নামটা আমি আর বলছি না। এটা নিজেকে জাহির করার লক্ষ্যে করছে। আমি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, জানিয়েই সাংবাদিক সম্মেলন করেছি।”

তবে কৃষ্ণ দাসের দাবি, “গোষ্ঠীকোন্দলের কিছুই না। এখানকার কাউন্সিলরকে হোয়াটসঅ্যাপে জানিয়েছি, জয়েনিং আছে। উনি আবার আমাদের টাউন ব্লকেরও প্রেসিডেন্ট। আমি জেলা প্রেসিডেন্টকেও জানিয়েছি। আর সবাই সবাইকে পছন্দ করবে এমনটাও নয়। ১৫ নম্বর ওয়ার্ডে ৪৪ পরিবার যোগ দিল।”

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?