AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: মহিলার স্বামী নেই, মেয়ে থাকেন শ্বশুরবাড়ি, পড়শিরা জানালায় উঁকি দিতেই দেখে ফেললেন সবটা

Jalpaiguri News: মৃতের নাম অর্চনা দে সরকার (৪৪)। পাশের বাড়ির মহিলাকে বলা হয়েছিল তাঁকে দেখাশোনা করার জন্য। শুক্রবার সকালে গিয়ে তিনি দেখেন ঘরের দরজা বন্ধ। তারপরই জানালা দিয়ে দেখতে পান সেই মহিলা ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।

Jalpaiguri: মহিলার স্বামী নেই, মেয়ে থাকেন শ্বশুরবাড়ি, পড়শিরা জানালায় উঁকি দিতেই দেখে ফেললেন সবটা
প্রতীকী ছবিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 9:36 AM
Share

ময়নাগুড়ি: স্বামী নেই। রয়েছেন এক মেয়ে। তাঁরও বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে একাই থাকতেন প্রৌঢ়া। দেখাশোনা করার জন্য ছিলেন এক মহিলা। শুক্রবার তিনিই দরজা খুলতে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই প্রৌঢ়া। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ময়নাগুড়ির শহিদগড় পাড়ায়। দেহ উদ্ধার করে তাঁর আত্মীয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৃতের নাম অর্চনা দে সরকার (৪৪)। পাশের বাড়ির মহিলাকে বলা হয়েছিল তাঁকে দেখাশোনা করার জন্য। শুক্রবার সকালে গিয়ে তিনি দেখেন ঘরের দরজা বন্ধ। তারপরই জানালা দিয়ে দেখতে পান সেই মহিলা ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।

এরপর খবর দেওয়া হয় মহিলার মেয়ে ও জামাইকে। জামাই তাপস দাস তাঁর স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে এসে দেখে এই অবস্থা। তারপর হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে মহিলার দেহ নিয়ে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়ে দেয় ময়নাগুড়ি থানার পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত