AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: ভাইঝিকে দিনের পর দিন ধর্ষণ, আমৃত্যু শ্রীঘরে কাকা

Jalpaiguri: এদিনই জলপাইগুড়ি পকসো আদালতে জলপাইগুড়ি মহিলা থানার ২০১৬ সালের আরও একটি নাবালিকা ধর্ষণ মামলার সাজা ঘোষণা করেন বিচারপতি রিন্টু সুর। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। তাঁরাও এদিন কড়া সাজা হয় আদালতে।

Jalpaiguri: ভাইঝিকে দিনের পর দিন ধর্ষণ, আমৃত্যু শ্রীঘরে কাকা
জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 22, 2025 | 5:05 PM
Share

জলপাইগুড়ি: একদিনে দুই আসামির বড় সাজা। ভাইঝিকে ধর্ষণের অভিযোগে আমৃত্যু শ্রীঘরে গেলেন কাকা। অন্যদিকে প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় আরও এক ব্যক্তিকে ৭ বছর কারাদণ্ডের নির্দেশ দিল জেলার বিশেষ পকসো আদালত। প্রথম ঘটনা ধূপগুড়ির। ২০২১ সালে নিজের ভাইঝিকে ধর্ষণের অভিযোগ ওঠে কাকার বিরুদ্ধে। কাকার ভয়েই দিনের পর দিন মুখ খুলতে পারেনি ভাইঝি। কিন্তু, শরীরে কিছু অস্বাভাবিকতা দেখা দেওয়ায় বাড়ির লোকেরা চেপে ধরতেই সবটা খুলে বলেন নির্যাতিতা। কিছু সময়ের মধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ গ্রেফতার করে কাকাকে। মোট ৮ জন সাক্ষীর বয়ানও নেওয়া হয়। 

পকসো আদালতের সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত বলেন, “এদিন পকসো আদালতের বিচারপতি মাননীয় রিন্টু সুর এই মামলায় অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন। সঙ্গে ওই নাবালিকাকে ৪ লাখ টাকা ক্ষতিপূরনের জন্য লিগাল এইড সার্ভিসকে নির্দেশও দিয়েছেন।” 

অপরদিকে এদিনই জলপাইগুড়ি পকসো আদালতে জলপাইগুড়ি মহিলা থানার ২০১৬ সালের আরও একটি নাবালিকা ধর্ষণ মামলার সাজা ঘোষণা করেন বিচারপতি রিন্টু সুর। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। সেই মামলায় অভিযুক্তকে সাত বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি ওই নাবালিকাকেও ৪ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক। 

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত