AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flood: গঙ্গার জলে ভাসছে ভুতনি, তার মধ্যেও সাংঘাতিক অভিযোগ…

Maldah: তিনটি গ্রামপঞ্চায়েতের লক্ষাধিক মানুষ জলবন্দি হয়ে আছেন। আতঙ্কে রিংবাঁধ কেটে দিয়েছিলেন এলাকার লোকজন। ভেবেছিলেন জল বেরিয়ে যাবে। উলটে আরও জল ঢুকতে শুরু করে ভুতনি রিংবাঁধের তিন জায়গা দিয়ে। বন্যার জলে ঘরবাড়ি থেকে গবাদি পশু, সবই জলের তোড়ে ভাসছে।

Flood: গঙ্গার জলে ভাসছে ভুতনি, তার মধ্যেও সাংঘাতিক অভিযোগ...
মালদহের বহু জায়গায় এই ছবি।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 21, 2024 | 10:02 PM
Share

মালদহ: গঙ্গা ভাঙনে ডুবে গিয়েছে গ্রাম। হু হু করে জল ঢুকছে গ্রামে। বাঁধ ভেঙে বিপত্তি। মালদহের ভুতনির দু’ জায়গায় বাঁধ ভেঙে ঢুকছে গঙ্গার জল। একজন তলিয়েও গিয়েছেন সেই জলে। আবার এরইমধ্যে এক সাংঘাতিক ঘটনা। বানভাসি পরিবারের এক তরুণীকে দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে এলাকায়। এদিকে পুলিশের কাছে যে যাবে, থানাও তো জলের তলায়! বিভীষিকাময় পরিস্থিতি চারপাশে।

তিনটি গ্রামপঞ্চায়েতের লক্ষাধিক মানুষ জলবন্দি হয়ে আছেন। আতঙ্কে রিংবাঁধ কেটে দিয়েছিলেন এলাকার লোকজন। ভেবেছিলেন জল বেরিয়ে যাবে। উলটে আরও জল ঢুকতে শুরু করে ভুতনি রিংবাঁধের তিন জায়গা দিয়ে। বন্যার জলে ঘরবাড়ি থেকে গবাদি পশু, সবই জলের তোড়ে ভাসছে। তা রক্ষা করতে গিয়ে ৬১ বছরের এক বৃদ্ধ তলিয়ে যান শনিবার সকালে। মানিকচক ব্লকের ভুতনির উত্তর চণ্ডীপুরের পুলিনটোলার ঘটনা।

ওই বৃদ্ধ তাঁর গবাদি পশু, গরু-ছাগল-ভেড়া নিয়ে ভুতনির ব্রীজ সংলগ্ন শঙ্করটোলার দিকে যাচ্ছিলেন। সঙ্গে ২৬ বছরের ছেলেও ছিল। হঠাৎই একটি ভেড়া জলের তোড়ে ভেসে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়েই ভেসে যান ওই বৃদ্ধ। ফি বছর বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত ভুতনি। এবারও সেই ভয়াল ছবি।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর