AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: হাসপাতাল চত্বরেই সকলের সামনেই নার্সিং ছাত্রীর যৌন হেনস্থার চেষ্টা, পালাতে গিয়েও ধরা পড়ে গেল অভিযুক্ত যুবক

Murshidabad: এ ঘটনার পর থেকেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেই বলছেই প্রায়শই এখানে ‘অকারণে’ অনেক বহিরাগতদের আনাগোনা দেখা যায়। শুক্রবারের ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও হাসপাতালের লোকজনই তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

Murshidabad: হাসপাতাল চত্বরেই সকলের সামনেই নার্সিং ছাত্রীর যৌন হেনস্থার চেষ্টা, পালাতে গিয়েও ধরা পড়ে গেল অভিযুক্ত যুবক
প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 21, 2024 | 11:12 AM
Share

জঙ্গিপুর: আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনে যখন উত্তাল রাজ্য সেই আবহেই এবার একেবারে দিনেদুপুরে হাসপাতাল চত্বরেই নার্সিক পড়ুয়াকে যৌন হেনস্থার চেষ্টা। চাঞ্চল্যকর অভিযোগ জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে। সূত্রের খবর, শুক্রবার দুপুরে এক নার্সিং পড়ুয়া হাসপাতালের ভিতর থেকে কলেজে ফিরছিলেন। সেই সময় এক বহিরাগত যুবক যৌন হেনস্থার চেষ্টা করে বলে অভিযোগ। মুহূর্তেই চিৎকার শুরু করে দেন ওই ছাত্রী। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ভয়ে দৌড় দেয় অভিযুক্ত। যদিও শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে যায়। 

এ ঘটনার পর থেকেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেই বলছেই প্রায়শই এখানে ‘অকারণে’ অনেক বহিরাগতদের আনাগোনা দেখা যায়। শুক্রবারের ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও হাসপাতালের লোকজনই তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম ডি নাসিম জানিয়েছেন বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, আরজি কর আবহে ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার চলে গিয়েছে সিবিআইয়ের হাতে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি গ্রেফতার হয়েছেন টালা থানার ওসি-ও। মূল কেসে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। কলকাতা হাইকোর্টের পাশাপাশি জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বিচারের দাবিতে রাত জাগছে রাজ্য, রাত জাগছে দেশ। এই আবহে মুর্শিদাবাদের এ ঘটনায় নতুন করে চাপানউতোর। দোষীর উপযুক্ত শাস্তির দাবিও উঠেছে। 

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়