AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bomb Recovery: মুর্শিদাবাদের নানা প্রান্ত থেকে উদ্ধার এক ঝাঁক বোমা, ভোটের আগে বাড়ছে উত্তেজনা

Bomb Recovery: কুড়িটি সকেট বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। গড়াইমারি এলাকার ফরাজীপাড়া মাঠ, খিদিরপাড়া এবং রাজপুর শ্মশানঘাট অঞ্চলে পড়েছিল এই বোমাগুলি।

Bomb Recovery: মুর্শিদাবাদের নানা প্রান্ত থেকে উদ্ধার এক ঝাঁক বোমা, ভোটের আগে বাড়ছে উত্তেজনা
এলাকায় উত্তেজনা Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2024 | 1:35 PM
Share

ডোমকল: ভোটের তাপে ফুটছে বঙ্গ। প্রথম, দ্বিতীয় দফা শেষ। এবার পালা তৃতীয় দফার। মালদহের দুই কেন্দ্রের পাশাপাশি ভোটের শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। ভোট হতে চলেছে মুর্শিদাবাদ, জঙ্গিপুরে। এদিকে এরইমধ্যে ডোমকল থানা এলাকার বেশ কয়েকটি জায়গা থেকে উদ্ধার হল বোমা। তাতেই শোরগোল এলাকার রাজনৈতিক মহলে। শুক্রবার রাতে ডোমকল থানা এলাকার বেশ কয়েকটি জায়গায় যৌথ তল্লাশি চালায় রাজ্য পুলিশের এসটিএফ, ডোমকল থানার পুলিশ। 

এই অভিযানেই কুড়িটি সকেট বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। গড়াইমারি এলাকার ফরাজীপাড়া মাঠ, খিদিরপাড়া এবং রাজপুর শ্মশানঘাট অঞ্চলে পড়েছিল এই বোমাগুলি। শুধু বোমা নয়,  সকেট বোমার খোল, বোমার তৈরির বিস্ফোরকও হাতে আসে পুলিশের। উদ্ধার হয়েছে প্রচুর কাঁচের মার্বেল, পেরেক ও পাথরের টুকরো। এগুলি মূলত বোমার স্প্লিন্টার হিসাবে কাজে লাগানো হয়। কিন্তু, কে বা কারা বোমাগুলি ওখানে রেখে গিয়েছিল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার খবর চাউর হতেই চাপা উত্তেজনার ছবিও দেখা গিয়েছে এলাকায়। 

বোমার উৎস সন্ধানে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এলাকায় চলছে পুলিশি টহল। লোকাল থানার তরফ থেকে বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকেই ভোটের আবহে উত্তেজনা তৈরি করতে বোমাগুলি মজুত করা হয়েছিল। এদিকে দু’দিন পড়ে ভোট জেলায়। স্বভাবতই তার আগে এই খবরে শুরু হয়েছে শোরগোল। 

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন