AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: তৃণমূলের বিজয় মিছিল থেকে পটকা গিয়ে পড়ে কংগ্রেস কর্মীর বাড়ি ছাদে, দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন

Murshidabad: ৫৫ নং বুথের তৃণমূল সদস্য আলোম সেখের নেতৃত্ব জঙ্গিপুরের তৃনমুল প্রার্থী খলিলুর রহামানের জয়ে বিজয় মিছিল করছিল। সেই বিজয় মিছিল থেকে বাজি ফাটানো হয় কংগ্রেস নেতার বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।

Murshidabad: তৃণমূলের বিজয় মিছিল থেকে পটকা গিয়ে পড়ে কংগ্রেস কর্মীর বাড়ি ছাদে, দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন
কংগ্রেস নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 06, 2024 | 3:35 PM
Share

মুর্শিদাবাদ: তৃণমূলের বিজয় মিছিল থেকে কংগ্রেস নেতার বাড়িতে গিয়ে পড়়ল ফটকাবাজি। ছাদে থাকা পাটকাঠিতে আগুন লেগে বিপর্যয়। দাউ দাউ করে জ্বলে ওঠে কংগ্রেস নেতা আসাউদ্দিন সেখের বাড়ির ছাদ। অল্পের জন্যে প্রানে বাঁচে ২ শিশু সহ ১ মহিলা। মুর্শিদাবাদের সুতির সাহাপাড়া গ্রামের ঘটনা। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতির মহিশাইলের সাহাপাড়া গ্রামের ৫৫ নং বুথ এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাম কংগ্রেসের নেতৃত্ব।

জানা গিয়েছে, ৫৫ নং বুথের তৃণমূল সদস্য আলোম সেখের নেতৃত্ব জঙ্গিপুরের তৃনমুল প্রার্থী খলিলুর রহামানের জয়ে বিজয় মিছিল করছিল। সেই বিজয় মিছিল থেকে বাজি ফাটানো হয় কংগ্রেস নেতার বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সুতি থানা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনার পর থেকে আতঙ্কে পরিবার।  ঘটনার তদন্ত শুরু করেথে সুতি থানার পুলিশ।

সিপিএম নেতা মহম্মদ মফিজুল ইসলাম বলেন, “জানি না বিজয় মিছিল করার কোনও অনুমতি ছিল কিনা। সেখান থেকেই ফটকা ফাটায়। বাড়ির ছাদে থাকা পাটকাঠিতে আগুন লেগে যায়। আমরা চাই এই ঘটনার পূর্ণ তদন্ত হোক।” যদিও এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?